আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন ৷৷ ২০১৮’র বিধানসভা নির্বাচন নিয়ে যখন গোটা রাজ্যের রাজনীতি যখন উত্তপ্ত সেই মুহূর্তে চিটফান্ড কেলেঙ্কারি সংস্থা রোজভ্যালীর আর্থিক কেলেঙ্কারির তদন্ত করতে রাজ্যে আসল সি বি আই। সি বি আই-র তরফে পাঠানো এক নোটিশে সি বি আই ইন্সপেক্টর ব্রতিন ঘোষাল রাজ্যের কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথকে জেরা করার কথা উল্লেখ করেছেন। আগামী ২৯শে জুন সকাল ১০টায় রাজ্যের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথের সরকারী আবাসে সি বি আই আধিকারিকরা মন্ত্রীকে রোজভ্যালী চিটফান্ড কান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে বলে নোটিশে বলা হয়েছে। এখন দেখার রাজ্যে সি বি আই আসায় বহু প্রতিক্ষীত রোজভ্যালীর আর্থিক কেলেঙ্কারির তদন্ত কোন মোড় নেয়।রাজ্যে CBI হানা, রোজভ্যালী চিটফান্ড তদন্তে সমাজ কল্যাণ মন্ত্রী বিজিতা নাথকে নোটিশ CBI-র
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন ৷৷ ২০১৮’র বিধানসভা নির্বাচন নিয়ে যখন গোটা রাজ্যের রাজনীতি যখন উত্তপ্ত সেই মুহূর্তে চিটফান্ড কেলেঙ্কারি সংস্থা রোজভ্যালীর আর্থিক কেলেঙ্কারির তদন্ত করতে রাজ্যে আসল সি বি আই। সি বি আই-র তরফে পাঠানো এক নোটিশে সি বি আই ইন্সপেক্টর ব্রতিন ঘোষাল রাজ্যের কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথকে জেরা করার কথা উল্লেখ করেছেন। আগামী ২৯শে জুন সকাল ১০টায় রাজ্যের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথের সরকারী আবাসে সি বি আই আধিকারিকরা মন্ত্রীকে রোজভ্যালী চিটফান্ড কান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে বলে নোটিশে বলা হয়েছে। এখন দেখার রাজ্যে সি বি আই আসায় বহু প্রতিক্ষীত রোজভ্যালীর আর্থিক কেলেঙ্কারির তদন্ত কোন মোড় নেয়।