আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন ৷৷ রাজধানীর চিত্তরঞ্জন রোডে বোমা উদ্ধারের ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার সাত সকালে রাজধানীর পূর্ব থানাধীন চিত্তরঞ্জন ক্লাব সংলগ্ন এলাকায় একটি ব্যাগে বোমা দেখতে পায় এলাকার মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সহ বোম স্কোয়ার্ডের আধিকারিকরা ছুটে যান। ঐ রোডে যান চলাচল কিছুক্ষনের জন্য বন্ধ রাখা হয়। বোম স্কোয়ার্ড ব্যাগ উদ্ধার করে আমতলিস্থিত বাইপাস রোড এলাকায় নিস্ক্রিয় করতে নিয়ে গেলে পরীক্ষা করে দেখতে পায় বোমগুলি নকল। পুলিশ এই ব্যাপারে একটি মামলা হাতে নিয়েছে। বোমাগুলি নকল প্রমাণিত হওয়ায় শহরবাসীর আতঙ্ক কাটে।