জাতীয় ডেস্ক ৷৷ সংসদের সেন্ট্রাল হলে শুরু হয়ে গেল পণ্য ও পরিষেবা কর (জিএসটি) উদ্বোধনের অনুষ্ঠান। হাজির রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থমন্ত্রী অরুণ জেটলি, অন্যান্য মন্ত্রীরা, সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, রতন টাটা, অমিতাভ বচ্চন, বিজেপি সভাপতি অমিত শাহ, লালকৃষ্ণ আডবাণী, শরদ পওয়ার। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেল, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) শশীকান্ত শর্মা, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার (সিভিসি) কে ভি চৌধুরি, মুখ্য নির্বাচন কমিশনার নসীম জাইদি সহ তিন নির্বাচন কমিশনারও হাজির। এছাড়া আছেন নীতি আয়োগের চেয়ারম্যান অরবিন্দ পানাগারিয়া, দেশের মেট্রোরেলের প্রাণপুরুষ ই শ্রীধরণ, সম্পাদক এস গুরুমূর্তি, কৃষিবিজ্ঞানী এম এস স্বামীনাথন, ইউপিএসসি চেয়ারম্যান ডেভিড সিয়েমলিহ ও সিবিডিটি চেয়ারম্যান সুশীল চন্দ্র। সিপিএম এই অনুষ্ঠান বয়কট করলেও, পশ্চিমবঙ্গের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত এই অনুষ্ঠানে হাজির। তিনি জিএসটি নিয়ে গঠিত কমিটির প্রথম প্রধান ছিলেন। সেই কারণেই বিশেষ আমন্ত্রিত। রাষ্ট্রপতি সংসদে পৌঁছনোর পর তাঁকে স্বাগত জানান সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার। এরপর প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের সঙ্গে সেন্ট্রাল হলে গিয়ে নির্দিষ্ট আসনে বসেন রাষ্ট্রপতি। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।সংসদের সেন্ট্রাল হলে শুরু জিএসটি-র উদ্বোধনী অনুষ্ঠান
জাতীয় ডেস্ক ৷৷ সংসদের সেন্ট্রাল হলে শুরু হয়ে গেল পণ্য ও পরিষেবা কর (জিএসটি) উদ্বোধনের অনুষ্ঠান। হাজির রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থমন্ত্রী অরুণ জেটলি, অন্যান্য মন্ত্রীরা, সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, রতন টাটা, অমিতাভ বচ্চন, বিজেপি সভাপতি অমিত শাহ, লালকৃষ্ণ আডবাণী, শরদ পওয়ার। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেল, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) শশীকান্ত শর্মা, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার (সিভিসি) কে ভি চৌধুরি, মুখ্য নির্বাচন কমিশনার নসীম জাইদি সহ তিন নির্বাচন কমিশনারও হাজির। এছাড়া আছেন নীতি আয়োগের চেয়ারম্যান অরবিন্দ পানাগারিয়া, দেশের মেট্রোরেলের প্রাণপুরুষ ই শ্রীধরণ, সম্পাদক এস গুরুমূর্তি, কৃষিবিজ্ঞানী এম এস স্বামীনাথন, ইউপিএসসি চেয়ারম্যান ডেভিড সিয়েমলিহ ও সিবিডিটি চেয়ারম্যান সুশীল চন্দ্র। সিপিএম এই অনুষ্ঠান বয়কট করলেও, পশ্চিমবঙ্গের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত এই অনুষ্ঠানে হাজির। তিনি জিএসটি নিয়ে গঠিত কমিটির প্রথম প্রধান ছিলেন। সেই কারণেই বিশেষ আমন্ত্রিত। রাষ্ট্রপতি সংসদে পৌঁছনোর পর তাঁকে স্বাগত জানান সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার। এরপর প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের সঙ্গে সেন্ট্রাল হলে গিয়ে নির্দিষ্ট আসনে বসেন রাষ্ট্রপতি। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।