১০ শয্যা বিশিষ্ট জম্পুইজলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের যাত্রা শুরু

hltআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুন ৷৷ জম্পুইজলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পথ চলা শুরু হল। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে এই নতুন স্বাস্থ্য কেন্দ্রটির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী। ১০ শয্যা বিশিষ্ট এই নতুন দ্বিতল ভবনের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী দিনে ধাপে ধাপে স্বাস্থ্য কেন্দ্রটির ৫০ শয্যার করা হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক নিরঞ্জন দেববর্মা, বিধায়ক কেশব দেববর্মা, এম ডি সি রমেন্দ্র দেববর্মা, সিপাহীজলা জেলা শাসক প্রদীপ কুমার চক্রবর্তী, জম্পুইজলার মহকুমা শাসক এল ডারলং, পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শঙ্কর সাহা, টি এস এর সপ্তম ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট কেরী মারাক, পরিবার কল্যান ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডঃ এন ডারলং। এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ২০ কক্ষ বিশিষ্ট দ্বিতিল ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৯ কোটি ৫ লক্ষ টাকা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*