রামনাথ কোবিন্দের জয়ে রাজ্য বিজেপি শিবিরে খুশির হাওয়া

bjp bjp.jpg1আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই ৷৷ বিজেপি পার্থী রামনাথ কোবিন্দ ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় গোটা দেশের বিজেপি সমর্থকদের সাথে রাজ্যেও ত্রিপুরা প্রদেশ বিজেপি শিবিরে খুশির হাওয়া বইছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কৃষ্ণনগরস্থিত ত্রিপুরা প্রদেশ বিজেপি কেন্দ্রীয় কার্যালয়ে বিজেপি কর্মী সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে উঠেন। এখানে সবার মধ্যে মিষ্টি বিতরণ করে আতশবাজি ফোটানো হয়। রাজ্য বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব জানান, এই দলিত নেতাকে দেশের সর্বোচ্চ পদে নিয়োগ করার মধ্য দিয়েই দলের উদারতার পরিচয় পাওয়া যায়। এসময় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব, রাজ্য প্রভারি সুনীল দেওধর সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*