আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই ৷৷ মিডিয়ার জগতে বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা নিউজ টোয়েন্টিফোর ডট কম’ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য ত্রিপুরার জন্য যোগ করেছে নতুন পেজ ‘ত্রিপুরা’। এ রাজ্যের কৃষ্টি, সংস্কৃতি, শিল্প, বাণিজ্য, শিক্ষা, রাজনীতি, উন্নয়ন সহ সবধরনের তাজা খবর পাওয়া যাবে এই পোর্টালে। রবিবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে বাংলা ভাষাভাষীদের জন্য উদ্বোধন করা হল ‘বাংলা নিউজ টোয়েন্টিফোর ডট কম’-র ‘ত্রিপুরা পেজ’। এদিন সকালে আগরতলাস্থিত শহীদ ভগৎ সিং যুব আবাসে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ত্রিপুরা পেজ’-এ ক্লিক করে এই পেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই পোর্টালের এডিটর ইন চিফ আলমগীর হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়ো টেকনোলজি দপ্তরের আধিকারিক অঞ্জন সেনগুপ্ত, টাইমস অব ইন্ডিয়ার সংবাদদাতা বিশ্বেন্দু ভট্টাচার্য, পুলিশ আধিকারিক অরিন্দম দেবনাথ, ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রনব সরকার, সাংবাদিক অমিত ভৌমিক সহ অন্যান্য বিষিষ্ট ব্যাক্তি বর্গরা।বাংলা নিউজের ‘ত্রিপুরা পেজ’-র আনুষ্ঠানিক উদ্বোধন যুব আবাসে
আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই ৷৷ মিডিয়ার জগতে বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা নিউজ টোয়েন্টিফোর ডট কম’ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য ত্রিপুরার জন্য যোগ করেছে নতুন পেজ ‘ত্রিপুরা’। এ রাজ্যের কৃষ্টি, সংস্কৃতি, শিল্প, বাণিজ্য, শিক্ষা, রাজনীতি, উন্নয়ন সহ সবধরনের তাজা খবর পাওয়া যাবে এই পোর্টালে। রবিবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে বাংলা ভাষাভাষীদের জন্য উদ্বোধন করা হল ‘বাংলা নিউজ টোয়েন্টিফোর ডট কম’-র ‘ত্রিপুরা পেজ’। এদিন সকালে আগরতলাস্থিত শহীদ ভগৎ সিং যুব আবাসে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ত্রিপুরা পেজ’-এ ক্লিক করে এই পেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই পোর্টালের এডিটর ইন চিফ আলমগীর হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়ো টেকনোলজি দপ্তরের আধিকারিক অঞ্জন সেনগুপ্ত, টাইমস অব ইন্ডিয়ার সংবাদদাতা বিশ্বেন্দু ভট্টাচার্য, পুলিশ আধিকারিক অরিন্দম দেবনাথ, ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রনব সরকার, সাংবাদিক অমিত ভৌমিক সহ অন্যান্য বিষিষ্ট ব্যাক্তি বর্গরা।