আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই ৷৷ সদ্য সমাপ্ত হওয়া রাষ্ট্রপতি নির্বাচনে দেশের ১৪তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়া রামনাথ কোবিন্দকে অভিনন্দন জানিয়ে রবিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অভিনন্দন সভা অনুষ্ঠিত হয়। ত্রিপুরা প্রদেশ বিজেপি এস সি মোর্চা আয়োজিত এই অভিনন্দন সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি এস সি মোর্চার সর্বভারতীয় সভাপতি বিনোদ শঙ্কর, বিজেপি এস সি মোর্চার রাজ্যের অবজারভার শ্রুতি বঙ্গারু, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব, এস সি মোর্চা নেত্রী মিত্রা সরকার সহ অন্যান্যরা। এই অভিনন্দন সভায় রাজ্যের বিভিন্ন স্থান থেকে এস সি মোর্চার সদস্যরা উপস্থিত ছিলেন।রামনাথ কোবিন্দকে অভিনন্দন জানিয়ে এস সি মোর্চা অভিনন্দন সভা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই ৷৷ সদ্য সমাপ্ত হওয়া রাষ্ট্রপতি নির্বাচনে দেশের ১৪তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়া রামনাথ কোবিন্দকে অভিনন্দন জানিয়ে রবিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অভিনন্দন সভা অনুষ্ঠিত হয়। ত্রিপুরা প্রদেশ বিজেপি এস সি মোর্চা আয়োজিত এই অভিনন্দন সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি এস সি মোর্চার সর্বভারতীয় সভাপতি বিনোদ শঙ্কর, বিজেপি এস সি মোর্চার রাজ্যের অবজারভার শ্রুতি বঙ্গারু, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব, এস সি মোর্চা নেত্রী মিত্রা সরকার সহ অন্যান্যরা। এই অভিনন্দন সভায় রাজ্যের বিভিন্ন স্থান থেকে এস সি মোর্চার সদস্যরা উপস্থিত ছিলেন।