আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ আগষ্ট ৷৷ ক্রমাগত বৃষ্টিপাতের ফলে আগরতলা সহ শহরতলী জলমগ্ন হয়ে থাকায় শুক্রবার থেকেই বহু মানুষ ত্রান শিবিরে আশ্রয় নিচ্ছে। শহরের রামঠাকুর বালিকা বিদ্যালয়ে প্রায় ৫০০ জন মানুষ আশ্রয় নিয়েছেন। অথচ রাজ্য সরকারের তরয়ে কোনও রকম সাহায্য তারা পাচ্ছেন না। ত্রিপুরা প্রদেশ বিজেপি’র তরফে তাদের দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। শনিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি সদর কার্যালয়ে আহুত এক সাংবাদিক সন্মেলনে রাজ্য বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব এই কথা বলেন। তিনি বলেন ত্রাণ শিবিরে বিজেপি কর্মীরা খাবার নিয়ে গেলে সি পি আই (এম) কর্মীরা তাতে বাঁধা দিচ্ছেন। তিনি এই ঘটনার তীব্র সমালোচনা করেন। সাংবাদিক সন্মেলনে শ্রী দেব অভিযোগ করে জানান, গত দেড় মাস আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় হয়ে যাওয়া বন্যা থেকে এন ডি আর এফ শিক্ষা নেয় নি। রাজ্যে এন ডি আর এফ-এর কাছে নেই পর্যাপ্ত বোট, নেই অক্সিজেন ব্যবস্থা, নেই পর্যাপ্ত ইনফাস্টাকচার। রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্য এন ডি আর এফ-এর চেয়ারম্যান হয়েও কোনও ব্যবস্থা নিচ্ছে না। রাজ্যে কেন্দ্রীয় সরকার থেকে এন ডি আর এফ-এর কাছে কত টাকার বাজেট আসছে, কি খাতে কত টাকা খরচ হচ্ছে এর সব হিসেব চেয়ে রাজ্য সরকারের কাছে সাত দিনের মধ্যে হোয়াইট পেপের চেয়েছে বিজেপি রাজ্য সভাপতি। সাংবাদিক সন্মেলনে প্ন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ অশোক সিনহা, বিধায়ক আশিষ কুমার সাহা। বন্যাদুর্গতদের সাহায্যের জন্য বিজেপি’র তরফে টোল ফ্রি নম্বর দেওয়া হয়েছে। নাম্বার গুলি যথাক্রমে ০৩৮১-২৩১-৬৭০৯, ৯৪৩৬১২০৬৭২, ৯৭৭৪০৭৩৩২৩।বন্যার পরিস্থিতিতে রাজ্য সরকারের ভূমিকার তীব্য সমালোচনায় বিজেপি রাজ্য সভাপতি
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ আগষ্ট ৷৷ ক্রমাগত বৃষ্টিপাতের ফলে আগরতলা সহ শহরতলী জলমগ্ন হয়ে থাকায় শুক্রবার থেকেই বহু মানুষ ত্রান শিবিরে আশ্রয় নিচ্ছে। শহরের রামঠাকুর বালিকা বিদ্যালয়ে প্রায় ৫০০ জন মানুষ আশ্রয় নিয়েছেন। অথচ রাজ্য সরকারের তরয়ে কোনও রকম সাহায্য তারা পাচ্ছেন না। ত্রিপুরা প্রদেশ বিজেপি’র তরফে তাদের দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। শনিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি সদর কার্যালয়ে আহুত এক সাংবাদিক সন্মেলনে রাজ্য বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব এই কথা বলেন। তিনি বলেন ত্রাণ শিবিরে বিজেপি কর্মীরা খাবার নিয়ে গেলে সি পি আই (এম) কর্মীরা তাতে বাঁধা দিচ্ছেন। তিনি এই ঘটনার তীব্র সমালোচনা করেন। সাংবাদিক সন্মেলনে শ্রী দেব অভিযোগ করে জানান, গত দেড় মাস আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় হয়ে যাওয়া বন্যা থেকে এন ডি আর এফ শিক্ষা নেয় নি। রাজ্যে এন ডি আর এফ-এর কাছে নেই পর্যাপ্ত বোট, নেই অক্সিজেন ব্যবস্থা, নেই পর্যাপ্ত ইনফাস্টাকচার। রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্য এন ডি আর এফ-এর চেয়ারম্যান হয়েও কোনও ব্যবস্থা নিচ্ছে না। রাজ্যে কেন্দ্রীয় সরকার থেকে এন ডি আর এফ-এর কাছে কত টাকার বাজেট আসছে, কি খাতে কত টাকা খরচ হচ্ছে এর সব হিসেব চেয়ে রাজ্য সরকারের কাছে সাত দিনের মধ্যে হোয়াইট পেপের চেয়েছে বিজেপি রাজ্য সভাপতি। সাংবাদিক সন্মেলনে প্ন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ অশোক সিনহা, বিধায়ক আশিষ কুমার সাহা। বন্যাদুর্গতদের সাহায্যের জন্য বিজেপি’র তরফে টোল ফ্রি নম্বর দেওয়া হয়েছে। নাম্বার গুলি যথাক্রমে ০৩৮১-২৩১-৬৭০৯, ৯৪৩৬১২০৬৭২, ৯৭৭৪০৭৩৩২৩।