আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ আগষ্ট ৷৷ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে উদ্বোধন হল ভারত-বাংলাদেশ আবৃত্তি উৎসব। শ্রুতি আয়োজিত ভারত-বাংলাদেশ আবৃত্তি উৎসবের সহযোগীতায় ছিল বাংলাদেশ সহকারী হাইকমিশনার অফিস আগরতলা এবং রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর। দু’দিন ব্যাপী এই আবৃত্তি উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী শ্রুতি স্মরণিকা প্রকাশ করেন। এই উৎসবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে আমন্ত্রিত বাচিক শিল্পীরা অংশ নিয়েছেন। উদ্বোধকের ভাষণে মূখ্যমন্ত্রী বাংলাদেশ ও পশ্চিমবঙ্গকে নিয়ে এই জাতীয় আবৃত্তি উৎসবকে আনন্দের উৎসব বলে উল্লেখ করেন। রাজ্যে এই জাতীয় অনুষ্ঠানের ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে মূখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর, বাংলাদেশের ভিসা অফিসের প্রথম সচিব মহম্মদ মনিরুজ্জমান, বাংলাদেশের আমন্ত্রিত বাচিক শিল্পী কাজি মেহেতাব সুমন, পশ্চিমবঙ্গ থেকে আমন্ত্রিত বাচিক শিল্পী সৌরভ চট্টপাধ্যায়, অধ্যাপক মিহির দেব, শ্রুতি’র কর্ণধার স্মিতা ভট্টাচার্য। অনুষ্ঠানের সভাপতত্ব করেন আর্বান ব্যাঙ্কের চেয়ারম্যান তথা সাহিত্যিক শংকর বন্দ্যোপাধ্যায়।শ্রুতি আয়োজিত ভারত-বাংলাদেশ আবৃত্তি উৎসব রবীন্দ্র শতবার্ষিকী ভবনে
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ আগষ্ট ৷৷ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে উদ্বোধন হল ভারত-বাংলাদেশ আবৃত্তি উৎসব। শ্রুতি আয়োজিত ভারত-বাংলাদেশ আবৃত্তি উৎসবের সহযোগীতায় ছিল বাংলাদেশ সহকারী হাইকমিশনার অফিস আগরতলা এবং রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর। দু’দিন ব্যাপী এই আবৃত্তি উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী শ্রুতি স্মরণিকা প্রকাশ করেন। এই উৎসবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে আমন্ত্রিত বাচিক শিল্পীরা অংশ নিয়েছেন। উদ্বোধকের ভাষণে মূখ্যমন্ত্রী বাংলাদেশ ও পশ্চিমবঙ্গকে নিয়ে এই জাতীয় আবৃত্তি উৎসবকে আনন্দের উৎসব বলে উল্লেখ করেন। রাজ্যে এই জাতীয় অনুষ্ঠানের ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে মূখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর, বাংলাদেশের ভিসা অফিসের প্রথম সচিব মহম্মদ মনিরুজ্জমান, বাংলাদেশের আমন্ত্রিত বাচিক শিল্পী কাজি মেহেতাব সুমন, পশ্চিমবঙ্গ থেকে আমন্ত্রিত বাচিক শিল্পী সৌরভ চট্টপাধ্যায়, অধ্যাপক মিহির দেব, শ্রুতি’র কর্ণধার স্মিতা ভট্টাচার্য। অনুষ্ঠানের সভাপতত্ব করেন আর্বান ব্যাঙ্কের চেয়ারম্যান তথা সাহিত্যিক শংকর বন্দ্যোপাধ্যায়।