আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর ৷৷ সদ্য প্রয়াত গন্ডাছরার বিজেপি সমর্থিত চানমোহন ত্রিপুরার পরিবারের উপর বেশ কিছুদিন ধরেই শাসকদলীয় ক্যাডার বাহিনী চাপ সৃষ্টি সহ ভয় ভিতি দেখিয়ে আসছে। এই সন্ত্রাসের পেছন প্রত্যক্ষ মদত দিচ্ছে গন্ডাছরার শাষকদলীয় বিধায়ক ললিত মোহন ত্রিপুরা। মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এমনই অভিযোগ করেন বিজেপি’র নারী নেত্রী কল্যাণী রায়। তিনি বলেন, প্রয়াত চানমোহন ত্রিপুরার ছোট ভাই আনন্দ মোহন ত্রিপুরাকে প্রলোভন দিয়ে সি পি আই (এম) দলে যোগদান করিয়ে তাকে দিয়ে প্রয়াত চানমোহন ত্রিপুরার স্ত্রী ও ছেলের উপর অত্যাচার চালানো হচ্ছে। তিনি চানমোহন ত্রিপুরার মৃত্যুর পেছনে সি পি আই (এম)’কেই দায়ী করেছেন। প্রয়াত চানমোহন ত্রিপুরার স্ত্রী ও ছেলের নিরাপত্তার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নারী নেত্রী কল্যাণী রায় বলেন, বিজেপি এই পরিবারের সাথে ছিল, আছে ভবিষ্যতেও থাকবে। ঘটনার তদন্ত করবে বিজেপি, নেতৃত্বের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেবে বলে তিনি জানান। এদিনের সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র অশোক সিনহা, চানমোহন ত্রিপুরার স্ত্রী নন্দিনী ত্রিপুরা এবং পুত্র ধনকৃষ্ণ ত্রিপুরা।প্রয়াত চানমোহন ত্রিপুরার পরিবারের উপর শাসকদলীয় ক্যাডারদের অত্যাচারের অভিযোগ
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর ৷৷ সদ্য প্রয়াত গন্ডাছরার বিজেপি সমর্থিত চানমোহন ত্রিপুরার পরিবারের উপর বেশ কিছুদিন ধরেই শাসকদলীয় ক্যাডার বাহিনী চাপ সৃষ্টি সহ ভয় ভিতি দেখিয়ে আসছে। এই সন্ত্রাসের পেছন প্রত্যক্ষ মদত দিচ্ছে গন্ডাছরার শাষকদলীয় বিধায়ক ললিত মোহন ত্রিপুরা। মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এমনই অভিযোগ করেন বিজেপি’র নারী নেত্রী কল্যাণী রায়। তিনি বলেন, প্রয়াত চানমোহন ত্রিপুরার ছোট ভাই আনন্দ মোহন ত্রিপুরাকে প্রলোভন দিয়ে সি পি আই (এম) দলে যোগদান করিয়ে তাকে দিয়ে প্রয়াত চানমোহন ত্রিপুরার স্ত্রী ও ছেলের উপর অত্যাচার চালানো হচ্ছে। তিনি চানমোহন ত্রিপুরার মৃত্যুর পেছনে সি পি আই (এম)’কেই দায়ী করেছেন। প্রয়াত চানমোহন ত্রিপুরার স্ত্রী ও ছেলের নিরাপত্তার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নারী নেত্রী কল্যাণী রায় বলেন, বিজেপি এই পরিবারের সাথে ছিল, আছে ভবিষ্যতেও থাকবে। ঘটনার তদন্ত করবে বিজেপি, নেতৃত্বের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেবে বলে তিনি জানান। এদিনের সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র অশোক সিনহা, চানমোহন ত্রিপুরার স্ত্রী নন্দিনী ত্রিপুরা এবং পুত্র ধনকৃষ্ণ ত্রিপুরা।