বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ অক্টোবর ৷৷ সাংসদ জিতেন্দ্র চৌধুরীর হাত ধরে শুভসূচনা হল খাবাকসা মহামিলন উৎসব ২০১৭। জোলাইবাড়ী ব্লকের উদ্দ্যোগে টি আর এল এম প্রকল্পের স্ব-সহায়ক দলের মহিলাদেরকে নিয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই প্রকল্পে জোলাইবাড়ী ব্লকের অন্তর্ভুক্ত ৫১২টি স্ব-সহায়ক দল রয়েছে। গ্রামীন স্তরের সংগঠন রয়েছে ৩২টি। এই স্ব সহায়ক দলগুলির মধ্যে ৪৬২৮টি পরিবার রয়েছে। এই সকল স্বসহায়ক দলের জন্য ব্যাঙ্ক থেকে ১ কোটি ৭১ লক্ষ টাকা ঋন দেওয়া হয়। ২০১৪ সালের মার্চ মাসে গ্রামের নারীদের ক্ষমতা বৃদ্ধির উদ্দ্যেশ্যকে লক্ষ্য রেখে এই ত্রিপুরা গ্রামিন জিবীকা মিশন এর উপস্থাপন করা হয়। আজ দেখতে দেখতে তিন বছর চলছে তাই রবিবার জোলাইবাড়ী হাইস্কুল মাঠে এক বিশাল উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবে স্ব সহায়দ দল থেকে শুরুকরে গ্রামের মহিলারা ব্যাপক হারে অংশগ্রহন করেন। প্রবল বর্ষাকে উপেক্ষা করে এইধরনের লোকসমাগমকে দেখে সাংসদ জিতেন্দ্র চৌধুরী সাধুবাদ জানান। তিনি আশা করতে পারেননি এই বৃষ্টিকে উপেক্ষাকরে এত লোক সমাগম হবে। সাংসদ জাতেন্দ্র চৌধুরী প্রদীপ প্রজ্বলনের পর বেলুন ও শান্তি সম্প্রতির জন্য পায়রা উড়িয়ে দেন। অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে গ্রামীন এলাকার দারিদ্র দুরিকরনের উদ্দ্যেশ্যে স্ব সহায়ক দলের মহিলাদেরকে নিয়ে শপথ বাক্য পাঠ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী, দক্ষিন জেলার সভাধিপতি হিমাংশু রায়, দক্ষিন জেলার জেলা শাসক সি কে জমাতিয়া, বিধায়ক যশবীর ত্রিপুরা, এ ডি এম উত্তম মন্ডল ও অন্যান্য অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচানা করেছেন জোলাইবাড়ী ব্লকের বি ডি ও সুভাষ দত্ত। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা এই প্রকল্পের গুরুত্ব তাৎপর্য সকলের সামনে বেখ্যা করেন।খাবাকসা মহামিলন উৎসব অনুষ্ঠিত জোলাইবাড়ীতে
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ অক্টোবর ৷৷ সাংসদ জিতেন্দ্র চৌধুরীর হাত ধরে শুভসূচনা হল খাবাকসা মহামিলন উৎসব ২০১৭। জোলাইবাড়ী ব্লকের উদ্দ্যোগে টি আর এল এম প্রকল্পের স্ব-সহায়ক দলের মহিলাদেরকে নিয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই প্রকল্পে জোলাইবাড়ী ব্লকের অন্তর্ভুক্ত ৫১২টি স্ব-সহায়ক দল রয়েছে। গ্রামীন স্তরের সংগঠন রয়েছে ৩২টি। এই স্ব সহায়ক দলগুলির মধ্যে ৪৬২৮টি পরিবার রয়েছে। এই সকল স্বসহায়ক দলের জন্য ব্যাঙ্ক থেকে ১ কোটি ৭১ লক্ষ টাকা ঋন দেওয়া হয়। ২০১৪ সালের মার্চ মাসে গ্রামের নারীদের ক্ষমতা বৃদ্ধির উদ্দ্যেশ্যকে লক্ষ্য রেখে এই ত্রিপুরা গ্রামিন জিবীকা মিশন এর উপস্থাপন করা হয়। আজ দেখতে দেখতে তিন বছর চলছে তাই রবিবার জোলাইবাড়ী হাইস্কুল মাঠে এক বিশাল উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবে স্ব সহায়দ দল থেকে শুরুকরে গ্রামের মহিলারা ব্যাপক হারে অংশগ্রহন করেন। প্রবল বর্ষাকে উপেক্ষা করে এইধরনের লোকসমাগমকে দেখে সাংসদ জিতেন্দ্র চৌধুরী সাধুবাদ জানান। তিনি আশা করতে পারেননি এই বৃষ্টিকে উপেক্ষাকরে এত লোক সমাগম হবে। সাংসদ জাতেন্দ্র চৌধুরী প্রদীপ প্রজ্বলনের পর বেলুন ও শান্তি সম্প্রতির জন্য পায়রা উড়িয়ে দেন। অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে গ্রামীন এলাকার দারিদ্র দুরিকরনের উদ্দ্যেশ্যে স্ব সহায়ক দলের মহিলাদেরকে নিয়ে শপথ বাক্য পাঠ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী, দক্ষিন জেলার সভাধিপতি হিমাংশু রায়, দক্ষিন জেলার জেলা শাসক সি কে জমাতিয়া, বিধায়ক যশবীর ত্রিপুরা, এ ডি এম উত্তম মন্ডল ও অন্যান্য অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচানা করেছেন জোলাইবাড়ী ব্লকের বি ডি ও সুভাষ দত্ত। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা এই প্রকল্পের গুরুত্ব তাৎপর্য সকলের সামনে বেখ্যা করেন।