তৈকর্ম হলিক্রস স্কুলে পেরেন্টস ডে পালিত

prndsবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ অক্টোবর ৷৷ শনিবার রাত্রে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে তৈকর্ম হলিক্রস স্কুলে পেরেন্টস ডে পালন করা হয়। শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু তৈকর্ম এলাকায় এই হলিক্রস বিদ্যালয়টি অবস্থীত। অন্যান্য বছরের ন্যায় এবারও এই অভিবাবক দিবসটি ঘটা করে উৎযাপন করা হয়। তবে এবারকার অনুষ্ঠান শুরুর আগে সাংসদ জিতেন্দ্র চৌধুরীর হাত ধরে এম পি ফান্ড দ্বারা নবনির্মিত বিদ্যালয়ের চারতলা ভবনের শুভ দ্বারোদঘাটন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী, ত্রিপুরার আদিমজাতি ও কারা দপ্তরের মন্ত্রী মনিন্দ্র রিয়াং, শান্তির বাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি, হলিক্রস বিদ্যালয়ের অধ্যক্ষ ফাদার আলফা ডিসোজা ও অন্যান্য অতিথিবৃন্দ। এই অনুষ্ঠান উপভোগ করার জন্য লোকজনের উপস্থিতির হার ছিল লক্ষনিয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা এই দিবসটির গুরুত্ব তাৎপর্য সকলের সামনে উপস্থাপন করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*