আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর ৷৷ শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমবায় দপ্তরের ওয়েব সাইটের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এই ওয়েবসাইটের ঠিকানা হল www.cooperation.tripura.gov.in । রেজিস্ট্রার অব কো-অপারেটিভ সোসাইটির কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই ওয়েবসাইটের আনুষ্ঠানিক সূচনা করেন সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। ওয়েবসাইটের আনুষ্ঠানিক সূচনা করে সমবায় মন্ত্রী বলেন, রাজ্যে সমবায় আন্দোলন শুরু হয়েছিল ১৯৪৯ সালে স্বস্তি সমবায় সমিতির নিবন্ধীকরণের মাধ্যমে। বরত্মানে রাজ্যে ১৭৯৫টি বিভিন্ন সমবায় সমিতিতে প্রায় ৮ লক্ষ ৩৪ হাজার সদস্য যুক্ত আছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান হরিপদ চক্রবর্তী, সমবায় দপ্তরের সচিব কে ডি চৌধুরী, সমবায় নিয়ামক স্বপন কুমার দাস, আই টি দপ্তরের এস আই ও প্রসেনজিৎ পুরকায়স্থ, দপ্তরের ডি আর সি এস নিখিল রঞ্জন চক্রবর্তী, দপ্তরের আধিকারিক মৃদুল চন্দ্র সাহা প্রমুখ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন দপ্তরের আধিকারিক এম কে সেনগুপ্ত।সমবায় দপ্তরের ওয়েব সাইটের আনুষ্ঠানিক সূচনা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর ৷৷ শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমবায় দপ্তরের ওয়েব সাইটের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এই ওয়েবসাইটের ঠিকানা হল www.cooperation.tripura.gov.in । রেজিস্ট্রার অব কো-অপারেটিভ সোসাইটির কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই ওয়েবসাইটের আনুষ্ঠানিক সূচনা করেন সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। ওয়েবসাইটের আনুষ্ঠানিক সূচনা করে সমবায় মন্ত্রী বলেন, রাজ্যে সমবায় আন্দোলন শুরু হয়েছিল ১৯৪৯ সালে স্বস্তি সমবায় সমিতির নিবন্ধীকরণের মাধ্যমে। বরত্মানে রাজ্যে ১৭৯৫টি বিভিন্ন সমবায় সমিতিতে প্রায় ৮ লক্ষ ৩৪ হাজার সদস্য যুক্ত আছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান হরিপদ চক্রবর্তী, সমবায় দপ্তরের সচিব কে ডি চৌধুরী, সমবায় নিয়ামক স্বপন কুমার দাস, আই টি দপ্তরের এস আই ও প্রসেনজিৎ পুরকায়স্থ, দপ্তরের ডি আর সি এস নিখিল রঞ্জন চক্রবর্তী, দপ্তরের আধিকারিক মৃদুল চন্দ্র সাহা প্রমুখ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন দপ্তরের আধিকারিক এম কে সেনগুপ্ত।