আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর ৷৷ ভারতীয় কংগ্রেস কমিটির সভানেত্রী সোনিয়া গান্ধীর ৭০তম জন্মদিন পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। শনিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে আগরতলার পোষ্ট অফিস চৌমুহনীর প্রদেশ কংগ্রেস ভবনে কেক কেটে সোনিয়া গান্ধীর জন্মদিন পালন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের ত্রিপুরার অবজারভার তথা অসম রাজ্যের বিধায়ক ভূপেন বরা, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা, বিধায়ক গোপাল রায়, দলের মুখপাত্র তাপস দেব, যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী প্রমুখ।
