আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর ৷৷ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত মহিলা কর্মচারীরা এখন থেকে তাদের ১৮ বছরের নিচের সন্তানের পড়াশুনা, দেখাশুনা, অসুস্থতার সময় বাচ্চাদের যত্ন ইত্যাদির জন্য ৭৩০ দিন অর্থাৎ দুই বৎসর ছুটি ভোগ করতে পারবেন। মঙ্গলবার মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রীসভার এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা। তিনি জানান, ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিস লিভ রুলস – ১৯৮৬ এর ১৩তম সংশোধন করে চাইল্ড কেয়ার লিভ রুলসটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে যে, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত মহিলা কর্মচারীরা তাদের স্বাভাবিক ছুটির বাইরেও তাদের ১৮ বছরের নিচের সন্তানের পড়াশুনা, দেখাশুনা, অসুস্থতার সময় বাচ্চাদের যত্ন ইত্যাদির জন্য দুই বৎসর ছুটি ভোগ করতে পারবেন। মহিলা কর্মচারীরা যেকোনো সময় একসঙ্গে বা ধাপে ধাপে এই ছুটির আবেদন করতে পারেন। দুটি সন্তানের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য বলে জানান তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা।সন্তানের দেখাশুনার জন্য দুই বৎসরের ছুটি পাবেন রাজ্য সরকারের মহিলা কর্মচারীরা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর ৷৷ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত মহিলা কর্মচারীরা এখন থেকে তাদের ১৮ বছরের নিচের সন্তানের পড়াশুনা, দেখাশুনা, অসুস্থতার সময় বাচ্চাদের যত্ন ইত্যাদির জন্য ৭৩০ দিন অর্থাৎ দুই বৎসর ছুটি ভোগ করতে পারবেন। মঙ্গলবার মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রীসভার এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা। তিনি জানান, ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিস লিভ রুলস – ১৯৮৬ এর ১৩তম সংশোধন করে চাইল্ড কেয়ার লিভ রুলসটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে যে, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত মহিলা কর্মচারীরা তাদের স্বাভাবিক ছুটির বাইরেও তাদের ১৮ বছরের নিচের সন্তানের পড়াশুনা, দেখাশুনা, অসুস্থতার সময় বাচ্চাদের যত্ন ইত্যাদির জন্য দুই বৎসর ছুটি ভোগ করতে পারবেন। মহিলা কর্মচারীরা যেকোনো সময় একসঙ্গে বা ধাপে ধাপে এই ছুটির আবেদন করতে পারেন। দুটি সন্তানের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য বলে জানান তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা।