গোপাল সিং, খোয়াই, ০৫ জানুয়ারি ৷৷ শিক্ষা দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেনী বালিকা বিদ্যালয়ের নবনির্মিত পাকা বাড়ির উদ্বোধন করা হয়। নবনির্মিত দ্বিতল পাকা ভবনের দ্বারোদ্ঘাটন করেন শিক্ষা মন্ত্রী তপন চক্রবর্তী। ৪৬ কক্ষ বিশিষ্ট দ্বিতল পাকা বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে ৯ কোটি ১৩ লক্ষ টাকা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত, বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সীতেশ দেববর্মা, খোয়াই জিলা পরিষদের সহকারী সভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য, পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন কানন দত্ত, পুর পরিষদের সদস্য কঙ্কন পুরকায়স্থ, শিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তা নির্মল অধিকারী, জেলা শিক্ষা আধিকারিক এস দাস, দশরথ দেব মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ শঙ্কর ভট্টাচার্য। সভাপতিত্ব করেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন শুক্লা সেনগুপ্ত।৯ কোটি ১৩ লক্ষ টাকা ব্যয়ে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেনী বালিকা বিদ্যালয়ের উদ্বোধন
গোপাল সিং, খোয়াই, ০৫ জানুয়ারি ৷৷ শিক্ষা দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেনী বালিকা বিদ্যালয়ের নবনির্মিত পাকা বাড়ির উদ্বোধন করা হয়। নবনির্মিত দ্বিতল পাকা ভবনের দ্বারোদ্ঘাটন করেন শিক্ষা মন্ত্রী তপন চক্রবর্তী। ৪৬ কক্ষ বিশিষ্ট দ্বিতল পাকা বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে ৯ কোটি ১৩ লক্ষ টাকা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত, বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সীতেশ দেববর্মা, খোয়াই জিলা পরিষদের সহকারী সভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য, পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন কানন দত্ত, পুর পরিষদের সদস্য কঙ্কন পুরকায়স্থ, শিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তা নির্মল অধিকারী, জেলা শিক্ষা আধিকারিক এস দাস, দশরথ দেব মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ শঙ্কর ভট্টাচার্য। সভাপতিত্ব করেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন শুক্লা সেনগুপ্ত।