কবিরাজটিলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন

kabirajআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জানুয়ারি ৷৷ শুক্রবার মূখ্যমন্ত্রী মানিক সরকার প্রথমে কবিরাজটিলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং নেতাজী পল্লী নিন্ম বুনিয়াদী বিদ্যালয়ের নবনির্মিত ত্রিতল ভবনের দ্বারোদ্ঘাটন করেন। এই বিদ্যালয় নির্মাণে মোট প্রকল্প ব্যয় ধরা আছে ১৯ কোটি ৮৭ লক্ষ টাকা। প্রথম পর্যায়ে ব্যয় হয়েছে ৫ কোটি ১০ লক্ষ টাকা। মূখ্যমন্ত্রী ছারাও দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী তপন চক্রবর্তী, বিধায়ক রামু দাস, আগরতলা পুর নিগমের মেয়র পারিষদ কল্যাণী চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তরুরাণী চৌধুরী। সভাপতিত্ব করেন আগরতলা পুর নিগমের পারিষদ মৃণাল কান্তি বিশ্বাস। উল্লেখ্য, ১৯৮৬ সালে পথ চলা শুরু করেছিল বিদ্যালয়টি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*