আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জানুয়ারি ৷৷ ২৪শে জানুয়ারী, ২০১৭ উদয়পুরের ইতিহাসে যুক্ত হয়েছিল নতুন এক অধ্যায়। সেদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু নয়াদিল্লী থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত প্রথম যাত্রী রেল পরিসেবা শুরু করেছিল। প্রায় এক বছর পর ০৫ জানুয়ারি, ২০১৮ (শুক্রবার) উদয়পুর রেল স্টেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে উদয়পুর – গার্জি প্রথম যাত্রীবাহি ট্রেনের সূচনা হয়। উদয়পুর রেল স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রীয় রেল রাষ্ট্রমন্ত্রী রাজেন গোঁহাই সবুজ পতাকা নেড়ে উদয়পুর – গার্জি (৯.২ কিমি) যাত্রীবাহি ট্রেনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বন মন্ত্রী নরেশ চন্দ্র জমাতিয়া, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, বিধায়ক মাধব চন্দ্র সাহা এবং বিধায়ক প্রাণজিৎ সিংহ রায় সহ রেলের উচ্চ পর্যায়ের আধিকারিকগণ। ২০১৯ সালের মধ্যে গার্জি থেকে সাব্রুব পর্যন্ত রেলওয়ে পরিষেবা পৌঁছে যাবে বলে কেন্দ্রীয় রেল রাষ্ট্রমন্ত্রী রাজেন গোঁহাই তাঁর ভাষনে বলেন।সবুজ পতাকা নেড়ে উদয়পুর–গার্জি যাত্রীবাহি ট্রেনের সূচনা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জানুয়ারি ৷৷ ২৪শে জানুয়ারী, ২০১৭ উদয়পুরের ইতিহাসে যুক্ত হয়েছিল নতুন এক অধ্যায়। সেদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু নয়াদিল্লী থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত প্রথম যাত্রী রেল পরিসেবা শুরু করেছিল। প্রায় এক বছর পর ০৫ জানুয়ারি, ২০১৮ (শুক্রবার) উদয়পুর রেল স্টেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে উদয়পুর – গার্জি প্রথম যাত্রীবাহি ট্রেনের সূচনা হয়। উদয়পুর রেল স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রীয় রেল রাষ্ট্রমন্ত্রী রাজেন গোঁহাই সবুজ পতাকা নেড়ে উদয়পুর – গার্জি (৯.২ কিমি) যাত্রীবাহি ট্রেনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বন মন্ত্রী নরেশ চন্দ্র জমাতিয়া, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, বিধায়ক মাধব চন্দ্র সাহা এবং বিধায়ক প্রাণজিৎ সিংহ রায় সহ রেলের উচ্চ পর্যায়ের আধিকারিকগণ। ২০১৯ সালের মধ্যে গার্জি থেকে সাব্রুব পর্যন্ত রেলওয়ে পরিষেবা পৌঁছে যাবে বলে কেন্দ্রীয় রেল রাষ্ট্রমন্ত্রী রাজেন গোঁহাই তাঁর ভাষনে বলেন।