আগরতলা–বাঙ্গালোর ক্যান্ট হামসফর এক্সপ্রেস যাত্রীবাহি ট্রেনের শুভারম্ভ

Humsafar Humsafar.jpg1আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জানুয়ারি ৷৷ ০৫ জানুয়ারি, ২০১৮ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের পাশাপাশি ত্রিপুরার ইতিহাসে যুক্ত হয়েছে নতুন এক অধ্যায়। শুক্রবার উদয়পুর – গার্জি প্রথম যাত্রীবাহি ট্রেনের সূচনার পাশাপাশি আগরতলা – বাঙ্গালোর হামসফর এক্সপ্রেস রাজ্যের মানুষের উচ্ছ্বাসে বাড়তি মাত্রা এনে দেয়। এদিন আগরতলা রেল স্টেশনে ১২৫০৩/১২৫০৪ আগরতলা – বাঙ্গালোর ক্যান্ট হামসফর এক্সপ্রেস যাত্রীবাহি ট্রেনের শুভারম্ভের স্মরণীয় অনুষ্ঠানে কেন্দ্রীয় রেল রাষ্ট্রমন্ত্রী রাজেন গোঁহাই সবুজ পতাকা নেড়ে যাত্রার সংকেত দিতেই শুভক্ষণের সাক্ষী থাকা হাজার হাজার মানুষের আনন্দ উল্লাস প্লাবনের রুপ নেয়। আপাতত সপ্তাহে একদিন চলবে আগরতলা – বাঙ্গালোর ক্যান্ট হামসফর এক্সপ্রেস। ১৪ কোচের হামসফর এক্সপ্রেসে রয়েছে ১১টি এসি থ্রী টায়ার কোচ, ২টি পাওয়ার ভেন এভং ১টি হট বুফেট কার। আগরতলা থেকে বাঙ্গালোর পর্যন্ত ভারা নির্ধারণ করা হয়েছে ২,৫৮০ টাকা করে। ট্রেনটি আগরতলা থেকে ছেড়ে ২৭টি স্টেশন পার হয়ে ২৮নং স্টেশনে অর্থাৎ বাঙ্গালোর ক্যান্ট স্টেশনে পৌঁছুবে। আগরতলা – বাঙ্গালোর ক্যান্ট যাত্রাপথের দূরত্ব হল ৩৫৪৫ কি মি। এই ৩৫৪৫ কি মি দূরত্ব অতিক্রম করতে সময় নেবে ৬৪ ঘন্টা বলে উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী মানিক দে, সাংসদ ঝর্না দাস বৈদ্য, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, সাংসদ জিতেন্দ্র চৌধুরী এবং বিধায়ক দিলীপ সরকার প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*