বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ জানুয়ারি ৷৷ শান্তির বাজার টি জি ই এ এর উদ্দ্যোগে সাত দফা দাবির ভিত্তিতে এক প্রকাশ্য সভার আয়োজন করা হয়েছে। রবিবার বিকেল তিন ঘটিকায় শান্তির বাজার ইউনাইটেড বেঙ্ক সংলগ্ল এই সভার আয়োজন করা হয়। সভার কাজ শুরু করার আগে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারীরা সংঘবদ্ধ হয়ে বাজারে এক মিছিল সংগঠিত করে। রাজ্যে শান্তি, সম্প্রতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার স্বার্থে সকল স্তরের শিক্ষক কর্মচারী ও সাধারন জনজীবনের স্বার্থ স্পর্কিত ৭ দফা দাবীর সমর্থনে বিভাগ ভিত্তিক এই সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সপন বল, ত্রিপুরার বিধানসভার বিধায়ক যশবীর ত্রিপুরা প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান বক্তা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজ সম্পর্কে ও নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতির বিভিন্ন দিকগুলির তিব্র সমালোচনা করেন। অনুষ্ঠান শেষে প্রধান বক্তা সকলকে একত্রিত হয়ে আগামী নির্বাচনে অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের জন্য আহব্বান করেন।সাত দফা দাবীতে টি জি ই এ-র প্রকাশ্য সভা
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ জানুয়ারি ৷৷ শান্তির বাজার টি জি ই এ এর উদ্দ্যোগে সাত দফা দাবির ভিত্তিতে এক প্রকাশ্য সভার আয়োজন করা হয়েছে। রবিবার বিকেল তিন ঘটিকায় শান্তির বাজার ইউনাইটেড বেঙ্ক সংলগ্ল এই সভার আয়োজন করা হয়। সভার কাজ শুরু করার আগে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারীরা সংঘবদ্ধ হয়ে বাজারে এক মিছিল সংগঠিত করে। রাজ্যে শান্তি, সম্প্রতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার স্বার্থে সকল স্তরের শিক্ষক কর্মচারী ও সাধারন জনজীবনের স্বার্থ স্পর্কিত ৭ দফা দাবীর সমর্থনে বিভাগ ভিত্তিক এই সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সপন বল, ত্রিপুরার বিধানসভার বিধায়ক যশবীর ত্রিপুরা প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান বক্তা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজ সম্পর্কে ও নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতির বিভিন্ন দিকগুলির তিব্র সমালোচনা করেন। অনুষ্ঠান শেষে প্রধান বক্তা সকলকে একত্রিত হয়ে আগামী নির্বাচনে অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের জন্য আহব্বান করেন।