উজ্জয়ন্ত প্রসাদের সামনে উচ্চ স্তম্ভ জাতীয় পতাকা উৎসর্গ করলেন মূখ্যমন্ত্রী

flag flag.jpg1আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি ৷৷ রাজ্য সংগ্রহশালা উজ্জয়ন্ত প্রসাদের প্রধান গেইটের সন্মুখে বুধবার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরাবাসীর কাছে উচ্চ স্তম্ভ জাতীয় পতাকা উৎসর্গিত হলো। মূখ্যমন্ত্রী মানিক সরকার সুইচ টিপে এই সুউচ্চ পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী এবং ও এন জি সি-র এসেট ম্যানেজার জি কে সিংহরায় উপস্থিত ছিলেন। উজ্জয়ন্ত প্যালেস কমপ্লেক্সের সন্মুখে এই উচ্চ স্তম্ভ জাতীয় পতাকাটি স্থাপন ও নির্মাণ করেছেন ও এন জি সি ত্রিপুরা এসেট।
উচ্চ স্তম্ভ জাতীয় পতাকা উৎসর্গ করে মূখ্যমন্ত্রী বলেন, জাতীয় পতাকা আমাদের দেশের গৌরবের প্রতীক। এই পতাকার সামনে আমাদের জাতীয় সন্মান জড়িত। কোনও সংকীর্ণতা ও সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে যাতে কেউ এই পতাকা ব্যবহার না করে সে জন্য সচেতন থাকতে হবে। মূখ্যমন্ত্রী বলেন, যে পতাকা এখানে উত্তোলিত হলো রাজ্যবাসী তা গর্ব অনুভব করে পরিদর্শন করবেন এবং তার সন্মান রক্ষায় সচেতন থাকবেন। এই পতাকা দিবারাত্র উত্তোলিত থাকবে।
এদিন উজ্জয়ন্ত প্রসাদের সামনে উচ্চ স্তম্ভ জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি উজ্জয়ন্ত প্যালেসে রাজ্য সংগ্রহশালায় ৫টি নতুন গ্যালারীর উদ্বোধন করেন। তাছাড়া উজ্জয়ন্ত প্যালেস কমপ্লেক্সে এই প্রাসাদের নির্মাতা ত্রিপুরার মহারাজা রাধাকিশোর মাণিক্যের ব্রোঞ্জ মূর্তিতে এবং উচ্চ স্তম্ভ জাতীয় পতাকার সামনে বিপ্লবী সূর্য সেনের নবনির্মিত মর্মর মূর্তিতে প্রস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান মূখ্যমন্ত্রী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*