আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি ৷৷ National Integrated Forum of Artists and Activists (NIFAA)-র রাজ্য শাখার সূচনা করে ২২ জনের একটি কমিটি গঠন করা হয়। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে NIFAA-র সর্বভারতীয় চেয়ারম্যান প্রিতপাল সিং পান্নু এই সংস্থার রাজ্য শাখার সূচনা করে ২২ জনের রাজ্য কমিটির ঘোষনা করেন। তিনি বলেন, ২০০০ সালে শুরু হওয়া এই সংস্থা এখন পর্যন্ত ভারতবর্ষের ১৯টি রাজ্যে ৪ হাজারের উপর যুব কর্মকর্তাদের নিয়ে কাজ করে চলেছে। তিনি বলেন, রাজ্যের শিল্পীদের এবং রাজ্যের বিভিন্ন সামাজিক সংস্থার কর্মকর্তাদের রাজ্যের বাইরে জাতীয় এবং আন্তর্জাতিকস্থরে নিয়ে গিয়ে রাজ্যের যুব শিল্পীদের প্রতিভা বিশ্বের দরবারে তুলে দেওয়ার জন্য রাজ্যে NIFAA-র এই সংস্থা ভূমিকা পালন করবে।২২ জনের রাজ্য কমিটিতে পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে বিভুতি দেববর্মা এবং গৌতম দাস। তাছাড়া দেবাশিষ মজুমদারকে রাজ্য সভাপতি, সুপ্রিতি সরকারকে সহ-সভাপতি, রাকেশ দেববর্মাকে সাধারণ সম্পাদক, প্রতিমা দেববর্মাকে যুগ্ম সম্পাদক, তিলোত্তমা দেববর্মাকে কোষাধ্যক্ষ, নয়ন দাস্কে সাংস্কৃতিক সম্পাদক, মাম্পি দেববর্মাকে যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক, দেবাশিষ দেববর্মাকে যুব আহ্বায়ক এবং শান্তনু চক্রবরতীকে প্রেস সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ১১ জনকে নিয়ে কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
