নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যেও জাতীয় ভোটার দিবস পালিত

voteআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি ৷৷ ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস। ১৯৫০ সালের ২৫শে জানুয়ারী ভারতের নির্বাচন কমিশনের পথচলা শুরুর দিনটিকেই জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়। ২০১১ সালের ২৫শে জানুয়ারী থেকে এই দিনটি পালন করা শুরু হয়। সেই মোতাবেক ২৫ জানুয়ারি, ২০১৮ হচ্ছে ৮ম জাতীয় ভোটার দিবস। গোটা দেশের সাথে রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিবস পালিত হয়। এই দিবসের মূল অনুষ্ঠান আয়োজিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল তথাগত রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচন কমিশনার জি কামেশ্বর রাও, মূখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তি, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডঃ মিলিন্দ রামটেকে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জিমন্যাস্ট তথা ত্রিপুরা নির্বাচন দপ্তরের আইকন দীপা কর্মকার এবং জাতীয় স্তরের প্যারা সুইমার সমীর বর্মণ। ভোটার তালিকায় নতুন নিবন্ধিকৃত ভোটারদের হাতে ভোটার সচিত্র পরিচয় পত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ইলেকশান এওয়ারন্যাস ক্যালেন্ডার ২০১৮ এর আবরণ উন্মোচন করা হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*