রাজ্যে ভোটের প্রচারে রাজ্যে এসে বাম শাসনের কড়া সমালোচনা করেন অমিত শাহ

amitআপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী ৷৷ ভোটের প্রচারে রাজ্যে এসে একাধিক জনসভায় বক্তব্য রাখেন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ। শনিবার রাতের বিমানে রাজ্যে আসেন তিনি। রবিবার সকালে প্রথমে তিনি যান বামুটিয়া। সেখানে বামুটিয়া কেন্দ্রের বিজেপি মনোনিত প্রার্থী কৃষ্ণধন দাসের সমর্থনে উনি রোড শো’তে অংশগ্রহণ করেন। এরপর মোহনপুর বিধানসভা কেন্দ্রে তিনি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন। এরপর তিনি চলে যান তেলিয়ামুড়ায়। এরপর সন্ধ্যায় আগরতলার চন্দ্রপুর থেকে জয়নগর পর্যন্ত রোড শো করেন তিনি। এদিন নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বামেদের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ খন্ডন করেন অমিত শাহ। একই সাথে দীর্ঘ বাম শাসনের কড়া সমালোচনা করেন তিনি। সোমবার সকালে রাজধানীর একটি বেসরকারি হোটেলে সাংবাদিক সন্মেলনে অংশ নেবেন তিনি। তারপর টাকারজলা, রাইমা ভ্যালী এবং খোয়াইয়ে ৩টি জনসভায় অংশ নেবেন। ১২ ফেব্রুয়ারী সন্ধ্যায় রাজ্য ছাড়বেন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*