আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী ৷৷ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার রাতের বিমানে রাজ্যে এসে একের পর এক দলীয় কর্মসূচীতে অংশ নিচ্ছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ। সোমবার সকালে রাজধানীর একটি বেসরকারি হোটেলে সাংবাদিক সন্মেলনে তিনি বলেন, দীর্ঘ বাম শাসনে পিছিয়ে পড়েছে ত্রিপুরা। পুলিস প্রশাসন সি পি আই (এম)-র হয়ে কাজ করছে। বেকারত্ব, নারী নির্যাতন সহ নানা ইস্যুতে বাম সরকারের কড়া সমালোচনা করেন বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি বলেন, বিজেপি সরকার আসার পর ত্রিপুরায় আর্থিক বরাদ্দ বহুগুণ বেড়েছে। অন্তিম অর্থবর্ষে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও অতিরিক্ত সাড়ে ৯০০ কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্যকে। তিনি বলেন, এবার “ত্রিপুরায় পরিবর্তন নিশ্চিত”। এদিনের সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, আসামের মন্ত্রী তথা রাজ্যের বিজেপি’র নির্বাচনী প্রভারী হিমন্ত বিশ্বশর্মা এবং বিজেপি’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক রামমাধব।দীর্ঘ বাম শাসনে পিছিয়ে পড়েছে ত্রিপুরা – সাংবাদিক সন্মেলনে বললেন অমিত শাহ
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী ৷৷ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার রাতের বিমানে রাজ্যে এসে একের পর এক দলীয় কর্মসূচীতে অংশ নিচ্ছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ। সোমবার সকালে রাজধানীর একটি বেসরকারি হোটেলে সাংবাদিক সন্মেলনে তিনি বলেন, দীর্ঘ বাম শাসনে পিছিয়ে পড়েছে ত্রিপুরা। পুলিস প্রশাসন সি পি আই (এম)-র হয়ে কাজ করছে। বেকারত্ব, নারী নির্যাতন সহ নানা ইস্যুতে বাম সরকারের কড়া সমালোচনা করেন বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি বলেন, বিজেপি সরকার আসার পর ত্রিপুরায় আর্থিক বরাদ্দ বহুগুণ বেড়েছে। অন্তিম অর্থবর্ষে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও অতিরিক্ত সাড়ে ৯০০ কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্যকে। তিনি বলেন, এবার “ত্রিপুরায় পরিবর্তন নিশ্চিত”। এদিনের সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, আসামের মন্ত্রী তথা রাজ্যের বিজেপি’র নির্বাচনী প্রভারী হিমন্ত বিশ্বশর্মা এবং বিজেপি’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক রামমাধব।