সপ্তম বেতন কমিশনের সুপারিশ সহ বহু প্রতিশ্রুতি দিয়ে বিজেপি’র ইস্তেহার প্রকাশ করল অরুণ জেটলি

Arun jetআপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী ৷৷ আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বিজেপি। রবিবার আগরতলার একটি বেসরকারী হোটেলে সাংবাদিক সন্মেলন করে বিজেপি’র নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকরী করা থেকে শুরু করে যুবকদের বিনামূল্যে স্মার্টফোন দেওয়া, মহিলাদের বিনামূল্যে স্নাতকস্তর পর্যন্ত শিক্ষা প্রদান, সব গরীবদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান, কৃষকদের আয় বৃদ্ধি, প্রতি পরিবারের একটি করে সরকারি চাকরী, গৃহহীনদের গৃহ প্রদান, অস্থায়ী কর্মচারীদের নিয়মিত করা সহ বহু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে নির্বাচনী ইস্তেহারে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, সবগুলো ইস্তেহার বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকার নজরদারী চালাবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*