আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী ৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে দু’দিনের সফরে রাজ্যে এলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার সকালে ভোটের প্রচারে রাজ্যে আসেন তিনি। তিনি রাজ্যে এসে প্রথমে চলে যান উত্তর জেলার ধর্মনগরে। সেখানে ধর্মনগর থেকে যুবরাজনগরের পথে জনসমুদ্রের মধ্য দিয়ে রোড শো করলেন তিনি। তারপর যুবরাজনগরে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন তিনি। সেখান থেকে তিনি চলে যান কাঞ্চনপুর এবং কমলপুরে। সেখানে জনসভায় বক্তব্য রেখে তিনি চলে আসেন মজলিশপুর বিধানসভা কেন্দ্রে। সেখানে গোরক্ষনাথ মন্দিরে পুজো দেন। তারপর বিধানসভা ভত্তিক রোড শো করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। রোড শো শেষ করে খয়েরপুর পল্লীমঙ্গল স্কুল মাঠে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুশান্ত চৌধুরী খয়েরপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রতন চক্রবর্তী এবং মান্দাই বাজার বিধানসভা কেন্দ্রে বিজেপি ও আই পি এফ টি জোট প্রার্থী ধিরেন্দ্র দেববর্মার সমর্থনে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন। মঙ্গলবারও বেশ কয়েকটি জনসভায় যোগ দেবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ।