আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী ৷৷ রবিবার সকাল ৭টা থেকে শুরু হয় ত্রিপুরা রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহন পর্ব। অনান্য বারের চেয়ে এবারের নির্বাচন সম্পূর্ণ আলাদা। আগের নির্বাচন গুলিতে বুথ কেন্দ্রের ভিতরে ও বাইরে নিরাপত্তার দায়িত্ব রাজ্য পুলিশ থাকলেও এবারের নির্বাচনে কিন্তু বুথ কেন্দ্রের মধ্যে রাজ্য পুলিশের কোণ ভূমিকা নেই। কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানদের বুথ কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে। ২০১৮ ত্রিপুরা বিধানসভা নির্বাচন হচ্ছে আধাসামরিক বাহিনীর তত্বাবধানে। ৩০ হাজারের উপর আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। ভোট অবাধ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল থেকে প্রায় শান্তিপূর্ণ ভাবেই চলছে ভোটগ্রহন প্রক্রিয়া। সকালের দিকে বেশ কয়েকটি বুথে ইলেক্টনিক ভোটিং মেশিন (EVM) খারাপ হয়ে পড়ে। দীর্ঘ লাইনে প্রতিক্ষায় দাঁড়িয়ে ক্ষোভ ভোটারদের মধ্যে।আটোসাটো নিরাপত্তায় অনুষ্ঠিত হল ত্রিপুরা বিধানসভা নির্বাচন
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী ৷৷ রবিবার সকাল ৭টা থেকে শুরু হয় ত্রিপুরা রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহন পর্ব। অনান্য বারের চেয়ে এবারের নির্বাচন সম্পূর্ণ আলাদা। আগের নির্বাচন গুলিতে বুথ কেন্দ্রের ভিতরে ও বাইরে নিরাপত্তার দায়িত্ব রাজ্য পুলিশ থাকলেও এবারের নির্বাচনে কিন্তু বুথ কেন্দ্রের মধ্যে রাজ্য পুলিশের কোণ ভূমিকা নেই। কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানদের বুথ কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে। ২০১৮ ত্রিপুরা বিধানসভা নির্বাচন হচ্ছে আধাসামরিক বাহিনীর তত্বাবধানে। ৩০ হাজারের উপর আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। ভোট অবাধ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল থেকে প্রায় শান্তিপূর্ণ ভাবেই চলছে ভোটগ্রহন প্রক্রিয়া। সকালের দিকে বেশ কয়েকটি বুথে ইলেক্টনিক ভোটিং মেশিন (EVM) খারাপ হয়ে পড়ে। দীর্ঘ লাইনে প্রতিক্ষায় দাঁড়িয়ে ক্ষোভ ভোটারদের মধ্যে।