ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্যজুড়ে মাতৃভাষা দিবস পালিত

vasaআপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী ৷৷ বুধবার ২১ শে ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে বরকত, সালাম, জব্বর, রফিক শহীদ হন। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। প্রতি বছরের ন্যায় এবছরও রাজ্যে নানা অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে সরকারী-বেসরকারী স্তরে আয়োজিত অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এদিন বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে রাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে বক্তিতায় বরকত, সালাম, জব্বর, রফিকের আত্মবলিদানের জন্যই বাংলা ভাষা আন্তর্জাতিক সন্মানে ভূষিত হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা, উঠে এসেছে বাংলাভাষার চলমান ভূমিকা থেকে ভাষার টানে দু’দেশের বাংলা ভাষাভাষী মানুষদের বন্ধুত্বকে আত্মীয়তায় পরিনত করার কথা। অনুষ্ঠানে শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*