আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারী ৷৷ রাজ্যের যুব গান্ধীবাদী দেবাশীষ মজুমদার গত ১০ বছর ধরে রাজ্যে এবং রাজ্যের বাইরে শান্তি, সদভাবনা এবং ভাইচারার জন্য নিরন্তন কাজ করে যাচ্ছেন। তিনি রাজ্যের হাজারো যুবক-যুবতীদের রাজ্যে, বহিরাজ্যে এবং বিদেশেও শান্তি জন্য শিবির, জল জঙ্গল বাঁচাও আন্দোলন, আদিবাসিদের অধিকারের জন্য বিভিন্ন অধিবেশনে পাঠিয়েছেন। দেশের প্রমোখ গান্ধীবাদী ডঃ এস এন সুব্বারাও এর ৯০তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে সম্প্রতি নতুন দিল্লীর জহওরলাল নেহেরু ইউথ সেন্টারে আয়োজিত এক সন্মেলনে ন্যাশনাল ইউথ প্রোজেক্ট দিল্লী ইউনিট এবং গান্ধী শান্তি প্রতিষ্ঠান দ্বারা দেবাশীষ মজুমদারকে রাষ্ট্রীয় একতা এবং সদভাবনা পুরস্কার ২০১৮ দিয়ে সন্মানিত করা হয়েছে। গান্ধীবাদী ডঃ এস এন সুব্বারাও এবং সুলভ ইন্টারনেশ্যনালের প্রতিষ্ঠাতা ডঃ বিন্দেশ্বর পাঠকের হাত ধরে দেবাশীষকে পুরস্কারটি তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন যুব বিকাশ কেন্দ্রের সচিব প্রতিমা দেববর্মা।রাষ্ট্রীয় একতা এবং সদভাবনা পুরস্কারে সন্মানিত হল রাজ্যের যুবক
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারী ৷৷ রাজ্যের যুব গান্ধীবাদী দেবাশীষ মজুমদার গত ১০ বছর ধরে রাজ্যে এবং রাজ্যের বাইরে শান্তি, সদভাবনা এবং ভাইচারার জন্য নিরন্তন কাজ করে যাচ্ছেন। তিনি রাজ্যের হাজারো যুবক-যুবতীদের রাজ্যে, বহিরাজ্যে এবং বিদেশেও শান্তি জন্য শিবির, জল জঙ্গল বাঁচাও আন্দোলন, আদিবাসিদের অধিকারের জন্য বিভিন্ন অধিবেশনে পাঠিয়েছেন। দেশের প্রমোখ গান্ধীবাদী ডঃ এস এন সুব্বারাও এর ৯০তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে সম্প্রতি নতুন দিল্লীর জহওরলাল নেহেরু ইউথ সেন্টারে আয়োজিত এক সন্মেলনে ন্যাশনাল ইউথ প্রোজেক্ট দিল্লী ইউনিট এবং গান্ধী শান্তি প্রতিষ্ঠান দ্বারা দেবাশীষ মজুমদারকে রাষ্ট্রীয় একতা এবং সদভাবনা পুরস্কার ২০১৮ দিয়ে সন্মানিত করা হয়েছে। গান্ধীবাদী ডঃ এস এন সুব্বারাও এবং সুলভ ইন্টারনেশ্যনালের প্রতিষ্ঠাতা ডঃ বিন্দেশ্বর পাঠকের হাত ধরে দেবাশীষকে পুরস্কারটি তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন যুব বিকাশ কেন্দ্রের সচিব প্রতিমা দেববর্মা।