১৭০ দিন পর শেষ হল সাংবাদিকদের আন্দোলন, তদন্তভার যাচ্ছে CBI-র হাতে

mediaআপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ ৷৷ রাজ্য বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে দুই মাসের মধ্যে দু’জন সাংবাদিক হত্যা হয়েছে। এক মাসের ব্যবধানে খুন হয়েছে তরুন সাংবাদিক শান্তনু ভৌমিক এবং সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক। পুলিসের একজন কমান্ডেন্টের গুলিতে খুন হয়েছিল সুদীপ দত্ত ভৌমিক। দু’জন সাংবাদিক হত্যার ঘটনায় সিবিআই তদন্তের দাবীতে রাজ্যের সাংবাদিকদের সবক’টি সংগঠন লাগাতর আন্দোলন চালিয়ে আসছে। যদিও এই দাবী খারিজ করে দিয়ে দুটি হত্যাকান্ডের ঘটনার তদন্তের জন্য সিট গঠন করে তৎকালীন বামফ্রন্ট সরকার। সিট যথারীতি চার্জশীটও জমা দিয়ে দিয়েছে। অবশেষে রাজ্যের নতুন বিজেপি সরকার গঠিত হবার পর শনিবার মন্ত্রীসভার প্রথম বৈঠকে
রাজ্যের ২ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক ও শান্তনু ভৌমিক হত্যাকান্ডের ভার CBI-এর হাতে দেবার জন্য প্রক্রিয়াগত বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিলো রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার।সাংবাদিক হত্যাকান্ডের পর রাজ্যের কর্মরত সাংবাদিকরা পথে নেমে যে আন্দোলন সংগঠিত করেছিল সেই আন্দোলনের ১৭০ দিন অতিবাহিত হওয়ার পর আপাতত এই আন্দোলন শেষ হল শনিবার। রবিবার সন্ধ্যায় রবীন্দ্রভবন সংলগ্ন সাংবাদিক শহিদ স্কোয়াডে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। বিজেপি সরকার গঠিত হওয়ার পর সাংবাদিক হত্যার CBI তদন্ত দেওয়ার বিষয়ে মন্ত্রিসভায় যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তাকে স্বাগত জানিয়েছেন সাংবাদিকরা। বরিষ্ঠ সাংবাদিক সুবল দে রবিবার এই স্মরণ সভায় সব অংশের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*