আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ ৷৷ ফের রাজধানী আগরতলায় রহস্যজনক খুন। ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে গোটা এলাকায়। স্ত্রীর অবৈধ প্রণয়ের জেরে অকালে নৃশংসভাবে প্রাণ দিতে হলো এক যুবককে। রবিবার সন্ধ্যা রাতে আগরতলার আমতলী থানাধীন সিদ্ধি আশ্রম এলাকায় একটি রাস্তায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমতলী থানার ওসি প্রণব সেনগুপ্ত সহ বিসাল পুলিশ বাহিনী। পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। স্থানীয়রা জানান, নিহত ব্যক্তিটির নাম মানিক ভৌমিক, বাড়ি বাধারঘাটের মাতৃপল্লীতে। নিহত ব্যক্তির মোবাইলের সুত্র ধরে পুলিশ তদন্তে নেমে রাতের মধ্যেই সাফল্য হাসিল করে। গ্রেপ্তার করা হয় নিহত মানিকের স্ত্রী খেলন ভৌমিক ও তার প্রেমিক কৃষ্ণ দাসকে।স্ত্রীর অবৈধ প্রণয়ের জেরে খুন স্বামী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ ৷৷ ফের রাজধানী আগরতলায় রহস্যজনক খুন। ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে গোটা এলাকায়। স্ত্রীর অবৈধ প্রণয়ের জেরে অকালে নৃশংসভাবে প্রাণ দিতে হলো এক যুবককে। রবিবার সন্ধ্যা রাতে আগরতলার আমতলী থানাধীন সিদ্ধি আশ্রম এলাকায় একটি রাস্তায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমতলী থানার ওসি প্রণব সেনগুপ্ত সহ বিসাল পুলিশ বাহিনী। পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। স্থানীয়রা জানান, নিহত ব্যক্তিটির নাম মানিক ভৌমিক, বাড়ি বাধারঘাটের মাতৃপল্লীতে। নিহত ব্যক্তির মোবাইলের সুত্র ধরে পুলিশ তদন্তে নেমে রাতের মধ্যেই সাফল্য হাসিল করে। গ্রেপ্তার করা হয় নিহত মানিকের স্ত্রী খেলন ভৌমিক ও তার প্রেমিক কৃষ্ণ দাসকে।