আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ ৷৷ ফের পথ দুর্ঘটনায় প্রান হারাল এক ব্যাক্তি। বুধবার বেপরোয়া গতীতে আসা গ্যাস ট্যাংকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক বাইসাইকেল আরোহী। এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে আসাম আগরতলা জাতীয় সড়কের চুরাইবাড়ির কাছে লম্বাগাছ এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত বাইসাইকেল আরোহীর নাম আব্বাস আলী। প্রত্যক্ষদর্শীরা জানান, পথে উল্টো দিক থেকে আসা গ্যাস ট্যাংকারের ধাক্কায় পথেই লুটিয়ে পড়েন তিনি। মাথায় গুরুতর আঘাত লাগায় প্রচুর রক্তক্ষরণ হয়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পুলিস গাড়ি ও গাড়ির চালককে আটক করতে সক্ষম হয়েছে।পথ দুর্ঘটনায় প্রান হারাল বাইসাইকেল আরোহী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ ৷৷ ফের পথ দুর্ঘটনায় প্রান হারাল এক ব্যাক্তি। বুধবার বেপরোয়া গতীতে আসা গ্যাস ট্যাংকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক বাইসাইকেল আরোহী। এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে আসাম আগরতলা জাতীয় সড়কের চুরাইবাড়ির কাছে লম্বাগাছ এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত বাইসাইকেল আরোহীর নাম আব্বাস আলী। প্রত্যক্ষদর্শীরা জানান, পথে উল্টো দিক থেকে আসা গ্যাস ট্যাংকারের ধাক্কায় পথেই লুটিয়ে পড়েন তিনি। মাথায় গুরুতর আঘাত লাগায় প্রচুর রক্তক্ষরণ হয়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পুলিস গাড়ি ও গাড়ির চালককে আটক করতে সক্ষম হয়েছে।