আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ ৷৷ অপরাধ মূলক কাজকর্ম রোধে শেষ পর্যন্ত কঠোর হল আরক্ষা প্রশাসন। পুলিশি অভিযানে উদ্ধার হল বেশ কিছু আগ্নেয়াস্ত্র। পুলিশ অপরাধ দমনে ময়দানে নামতেই পুলিশের হাতে ধরা পড়ছে একে একে অপরাধিরা। বুধবার আগরতলা বর্ডার গোলচক্কর সন্নিহিত দক্ষিন রামনগর এলাকায় পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে দুটি পিস্তল, কয়েক রাউন্ড কার্তুজ, চুরি যাওয়া একটি বাইক, ধারালো চাকু, কাটার, ৯টি ঘড়ি, ডিভিডি প্লেয়ার সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছে। পাশাপাশি এই ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে সন্দেহভাজন তিন অভিযুক্ত। এরা হচ্ছে দক্ষিন রামনগরের বাসিন্দা শ্রীকৃষ্ণ নম, শাহিন মিঞা এবং গৌতম সরকার। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য সামগ্রী সহ ধৃতদের পশ্চিম থানার হেফাজতে নিয়ে আসা হয়েছে। এদিন জেলা পুলিশ সুপার অভিজিত সপ্তর্ষি, এস ডি পি ও অশোক কুমার সিনহা এবং পশ্চিম থানার ওসি সুব্রত চক্রবর্তী সহ বিশাল নিরাপত্তা বাহিনী নিয়ে অভিযানে নামেন। অভিযান সম্পর্কে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন পুলিশ সুপার অভিজিত সপ্তর্ষি।পুলিশি অভিযানে সীমান্ত এলাকা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ৩ দুষ্কৃতি
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ ৷৷ অপরাধ মূলক কাজকর্ম রোধে শেষ পর্যন্ত কঠোর হল আরক্ষা প্রশাসন। পুলিশি অভিযানে উদ্ধার হল বেশ কিছু আগ্নেয়াস্ত্র। পুলিশ অপরাধ দমনে ময়দানে নামতেই পুলিশের হাতে ধরা পড়ছে একে একে অপরাধিরা। বুধবার আগরতলা বর্ডার গোলচক্কর সন্নিহিত দক্ষিন রামনগর এলাকায় পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে দুটি পিস্তল, কয়েক রাউন্ড কার্তুজ, চুরি যাওয়া একটি বাইক, ধারালো চাকু, কাটার, ৯টি ঘড়ি, ডিভিডি প্লেয়ার সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছে। পাশাপাশি এই ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে সন্দেহভাজন তিন অভিযুক্ত। এরা হচ্ছে দক্ষিন রামনগরের বাসিন্দা শ্রীকৃষ্ণ নম, শাহিন মিঞা এবং গৌতম সরকার। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য সামগ্রী সহ ধৃতদের পশ্চিম থানার হেফাজতে নিয়ে আসা হয়েছে। এদিন জেলা পুলিশ সুপার অভিজিত সপ্তর্ষি, এস ডি পি ও অশোক কুমার সিনহা এবং পশ্চিম থানার ওসি সুব্রত চক্রবর্তী সহ বিশাল নিরাপত্তা বাহিনী নিয়ে অভিযানে নামেন। অভিযান সম্পর্কে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন পুলিশ সুপার অভিজিত সপ্তর্ষি।