উপ-নির্বাচন – বিপুল ভোটের ব্যবধানে জয়ী বিজেপি প্রার্থী যীষ্ণু দেববর্মা

jishnuআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ ৷৷ বিপুল ভোটের ব্যবধানে জয়ী হলেন ১৯-চড়িলাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী যীষ্ণু দেববর্মা। এই বিধানসভা কেন্দ্রে গত ১২ মার্চ উপ-নির্বাচন হয়েছিল। বৃহস্পতিবার এই উপ-নির্বাচনের ফল ঘোষণা হয়। বিজেপি প্রার্থী যীষ্ণু দেববর্মা ২৫ হাজার ৫৫০টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২৬,৫৮০টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী সি পি আই (এম) প্রার্থী পেয়েছেন ১,০৩০টি ভোট। আই এন সি প্রার্থী পেয়েছেন ৭৭৫টি ভোট। আই এন পি টি প্রার্থী পেয়েছেন ৬৮৫টি ভোট। নির্দল প্রার্থী পেয়েছেন মাত্র ১৯৮টি ভোট। নোটায় ভোট পড়েছে ৪৮৫টি ভোট। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী যীষ্ণু দেববর্মা বর্তমানে রাজ্যের উপ-মূখ্যমন্ত্রী। রাজ্যের নতুন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিজেপি প্রার্থী যীষ্ণু দেববর্মা এই বিপুল ভোটের ব্যবধানে জয়ী হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*