জাতীয় ইন্টার ফ্রন্টিয়ার খো খো চ্যাম্পিয়ানশিপ প্রতিযোগিতায় প্রথম ত্রিপুরা

kho khoআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ ৷৷ খো খো, কবাডি সহ অন্যান্য দেশীয় সংস্কৃতির সাথে যুক্ত খেলাধুলার সাথে যুব সম্প্রদায়কে আরও বেশী করে যুক্ত করার আহবান জানিয়েছেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি শুক্রবার শালবাগানস্থিত বি এস এফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের হেড কোয়ার্টারে আয়োজিত চারদিনব্যাপী বি এস এফ-র জাতীয় ইন্টার ফ্রন্টিয়ার খো খো চ্যাম্পিয়ানশিপ প্রতিযোগিতার সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এই আহবান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিধায়ক কৃষ্ণধন দাস, বি এস এফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আই জি এইচ কে লোহিয়া, রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা, আই জি (আইন শৃঙ্খলা) কে ভি শ্রীজেশ, প্রাক্তন ডি জি পি প্রণয় সহায় সহ সংশ্লিষ্ট আধিকারিকগণ উপস্থিত ছিলেন। বি এস এফ-র জাতীয় ইন্টার ফ্রন্টিয়ার খো খো চ্যাম্পিয়ানশিপ প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় হয়েছেন যথাক্রমে ত্রিপুরা ফ্রন্টিয়ার ও পাঞ্জাব ফ্রন্টিয়ার। মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিজয়ী দলগুলোর হাতে ট্রফি তুলে দেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*