গোপাল সিং, খোয়াই, ২৫ মার্চ ৷৷ রবিবার খোয়াই সফরে এলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অজয় রস্তোগী। শুক্রবার সকালেই তিনি স্বস্ত্রীক খোয়াইতে পৌছেন। খোয়াই সফরে এসে প্রথমেই তিনি চলে যান ডাক বাংলোয়। সেখানে প্রধান বিচারপতিকে গার্ড অব অনার প্রদান করেন পুলিশ। এরপর তিনি প্রথমেই খোয়াই অফিসটিলায় নির্মিয়মান আদালতের নতুন ভবনের কাজ-কর্ম ঘরে দেখেন। পরিদর্শন শেষে তিনি আদালতের বিভিন্ন বিষয় নিয়ে খোজ খবর নেন। সেখান থেকে স্বস্ত্রীক তিনি চলে যান খোয়াই সংশোধনাগারে। সেখানে কয়েদী ও কারা রক্ষীদের সাথে কথা বলেন। রবিবার বিকেলে খোয়াই ত্যাগ করার আগে হাইকোর্টের প্রধান বিচারপতি অজয় রস্তোগী চলে যান আমপুড়া স্থিত অনাথ আশ্রমে। সেখানে আশ্রিত শিশুদের মধ্যে মিষ্টি ও পঠন-পাঠন সামগ্রী নিজ হাতে তুলে দেন হাইকোর্টের প্রধান বিচারপতি অজয় রস্তোগী ও উনার স্ত্রী। রবিবার খোয়াই সফরে হাইকোর্টের প্রধান বিচারপতি অজয় রস্তোগীর সফর সঙ্গী ছিলেন খোয়াই জেলা ও দায়রা আদালতের বিচারপতি পঙ্কজ কুমার দত্ত সহ অন্যান্যরা।খোয়াই সফরে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি
গোপাল সিং, খোয়াই, ২৫ মার্চ ৷৷ রবিবার খোয়াই সফরে এলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অজয় রস্তোগী। শুক্রবার সকালেই তিনি স্বস্ত্রীক খোয়াইতে পৌছেন। খোয়াই সফরে এসে প্রথমেই তিনি চলে যান ডাক বাংলোয়। সেখানে প্রধান বিচারপতিকে গার্ড অব অনার প্রদান করেন পুলিশ। এরপর তিনি প্রথমেই খোয়াই অফিসটিলায় নির্মিয়মান আদালতের নতুন ভবনের কাজ-কর্ম ঘরে দেখেন। পরিদর্শন শেষে তিনি আদালতের বিভিন্ন বিষয় নিয়ে খোজ খবর নেন। সেখান থেকে স্বস্ত্রীক তিনি চলে যান খোয়াই সংশোধনাগারে। সেখানে কয়েদী ও কারা রক্ষীদের সাথে কথা বলেন। রবিবার বিকেলে খোয়াই ত্যাগ করার আগে হাইকোর্টের প্রধান বিচারপতি অজয় রস্তোগী চলে যান আমপুড়া স্থিত অনাথ আশ্রমে। সেখানে আশ্রিত শিশুদের মধ্যে মিষ্টি ও পঠন-পাঠন সামগ্রী নিজ হাতে তুলে দেন হাইকোর্টের প্রধান বিচারপতি অজয় রস্তোগী ও উনার স্ত্রী। রবিবার খোয়াই সফরে হাইকোর্টের প্রধান বিচারপতি অজয় রস্তোগীর সফর সঙ্গী ছিলেন খোয়াই জেলা ও দায়রা আদালতের বিচারপতি পঙ্কজ কুমার দত্ত সহ অন্যান্যরা।