আন্তর্জাতিক ডেস্ক ৷৷ জার্মানির মুনস্টার সিটিতে ফুটপাথের উপর দিয়ে গাড়ি উঠে আসায় প্রাণ হারালেন অন্তত ৩ জন, আহত অনেকে। দুর্ঘটনার পর আত্মঘাতী হন চালক। জার্মানির রাজধানী বার্লিন শহর থেকে ৪০০ কিলোমিটার দূরে মুনস্টার সিটিতে আচমকা ফুটপাথে উঠে পড়ে একটি গাড়ি। দুর্ঘটনার পর গাড়ি চালক নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন বলে জানা যায়। জার্মান পুলিস জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও দমকল পৌঁছেছে। নাগরিকদের গুজবে কান দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগেও ইউরোপে চলন্ত গাড়ি নিয়ে হামলা করেছে আইসিস জঙ্গি। এই ঘটনার সঙ্গে আইসিসের হামলার কায়দার মিল রয়েছে। এটা পরিকল্পিত জঙ্গি হামলা কিনা, তা এখনও নিশ্চিত হয়নি।জার্মানিতে ফুটপাথে গাড়ি উঠে পড়ে নিহত ৩ পথচারী
আন্তর্জাতিক ডেস্ক ৷৷ জার্মানির মুনস্টার সিটিতে ফুটপাথের উপর দিয়ে গাড়ি উঠে আসায় প্রাণ হারালেন অন্তত ৩ জন, আহত অনেকে। দুর্ঘটনার পর আত্মঘাতী হন চালক। জার্মানির রাজধানী বার্লিন শহর থেকে ৪০০ কিলোমিটার দূরে মুনস্টার সিটিতে আচমকা ফুটপাথে উঠে পড়ে একটি গাড়ি। দুর্ঘটনার পর গাড়ি চালক নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন বলে জানা যায়। জার্মান পুলিস জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও দমকল পৌঁছেছে। নাগরিকদের গুজবে কান দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগেও ইউরোপে চলন্ত গাড়ি নিয়ে হামলা করেছে আইসিস জঙ্গি। এই ঘটনার সঙ্গে আইসিসের হামলার কায়দার মিল রয়েছে। এটা পরিকল্পিত জঙ্গি হামলা কিনা, তা এখনও নিশ্চিত হয়নি।