আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ এপ্রিল ৷৷ ১৬ মার্চ, ২০১৮ থেকে শুরু হয়েছিল মূখ্যমন্ত্রীর প্রথম ‘জনতার দরবার’। সপ্তাহে বুধ ও শনিবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত মূখ্যমন্ত্রীর বর্তমান বাসভবনে এবং শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাকরণে জনগণের সমস্যার কথা শুনবেন বলে ঘোষণা করা হয়েছিল। সেই ধারাকে বজায় রেখে ৬ই এপ্রিল (শুক্রবার) মহাকরণের দুই নম্বর কনফারেন্স হলে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জনগণের বিভিন্ন সমস্যার কথা শুনলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন নিজেদের সমস্যা জানাতে মহাকরণে প্রচুর সাধারণ মানুষ ভীড় জমায়। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রতিটি মানুষের সমস্যার কথা শোনেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন মহাকরণে উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্য সচিব সঞ্জীব রঞ্জন এবং বিভিন্ন দপ্তরের সচিবগণ।জনতার দরবার – জনগণের সমস্যার কথা শুনলেন মূখ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ এপ্রিল ৷৷ ১৬ মার্চ, ২০১৮ থেকে শুরু হয়েছিল মূখ্যমন্ত্রীর প্রথম ‘জনতার দরবার’। সপ্তাহে বুধ ও শনিবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত মূখ্যমন্ত্রীর বর্তমান বাসভবনে এবং শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাকরণে জনগণের সমস্যার কথা শুনবেন বলে ঘোষণা করা হয়েছিল। সেই ধারাকে বজায় রেখে ৬ই এপ্রিল (শুক্রবার) মহাকরণের দুই নম্বর কনফারেন্স হলে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জনগণের বিভিন্ন সমস্যার কথা শুনলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন নিজেদের সমস্যা জানাতে মহাকরণে প্রচুর সাধারণ মানুষ ভীড় জমায়। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রতিটি মানুষের সমস্যার কথা শোনেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন মহাকরণে উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্য সচিব সঞ্জীব রঞ্জন এবং বিভিন্ন দপ্তরের সচিবগণ।