আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ এপ্রিল ৷৷ ফেসবুকে একাউন্ট রয়েছে নিশ্চই? তবে আপনার ফেসবুকের টাইমলাইনে যে স্যাটাস পোস্ট করছেন তা কি কখনো সংগ্রহ করে রাখছেন? নিশ্চই না। কিন্তু হ্যা, এরকম একজন রয়েছেন যিনি নিয়মিত তাঁর ফেসবুকে পোস্ট করা স্যাটাসগুলি সংগ্রহ করে রীতিমতো পাঠকদের মন জয় করে নিয়েছেন। ফেসবুকে পোস্ট করা স্যাটাসগুলি সংগ্রহ করে একটি নির্দিষ্ট ফরম্যাটে এনে মলাটবদ্ধ করে প্রকাশ করেছেন তিনি। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন রাজ্যের এক তরুণ লেখক শান্তনু চক্রবর্তী। সাব্রুম শহরের সাদামাটা এই ছেলেটি বিলোনিয়াস্থিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় থেকে বি এ এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম এ করার পর বর্তমানে রাজধানীর বাধারঘাটস্থিত রামঠাকুর কলেজে ভিজিটিং শিক্ষক হিসেবে কর্মরত।নীহারিকা প্রকাশনীর সহযোগীতায় দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হয় শান্তনু চক্রবর্তীর ‘স্যাটাস সংগ্রহ’ নতুন এই বইটি আগরতলা বইমেলাতে প্রকাশের মাধ্যমে। যেকোনো সাধারণ জিনিষের মাঝে অসাধারণ কিছু বা বলা যেতে পারে সাহিত্য খুজে বেড়ানোই হচ্ছে শান্তনুর নেশা। আর সেই নেশাকেই কাজে লাগিয়ে পাঠকদের মন কেড়ে নিচ্ছে শান্তনু চক্রবর্তীর ‘স্যাটাস সংগ্রহ’ বইটি বলাই বাহুল্য।
