আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল ৷৷ ১০ই এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস। এই দিবসকে কেন্দ্র করে জাতীয় স্বাস্থ্য মিশন এবং বিশ্ব হোমিওপ্যাথি দিবস কমিটির যৌথ উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। অনুষ্ঠানের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সুন্দর এিপুরা গড়তে হলে স্বাস্থ্যকে প্রাধান্য দিতে হবে। সেই লক্ষ্যেই কাজ করছে রাজ্য সরকার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার কল্যান ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডাঃ সুজিত চাকমা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ডাঃ স্যামুয়েল হ্যানিমেনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। উল্লেখ্য, ১৭৫৫ সালে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির জনক ডাঃ স্যামুয়েল হ্যানিমেন জন্মগ্রহন করেন। এই দিনটিকে স্মরনীয় করতেই এই দিনটি বিশ্ব হোমিওপ্যাথিক দিবস হিসাবে পালন করা হয়।নানা অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালিত রাজ্যে
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল ৷৷ ১০ই এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস। এই দিবসকে কেন্দ্র করে জাতীয় স্বাস্থ্য মিশন এবং বিশ্ব হোমিওপ্যাথি দিবস কমিটির যৌথ উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। অনুষ্ঠানের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সুন্দর এিপুরা গড়তে হলে স্বাস্থ্যকে প্রাধান্য দিতে হবে। সেই লক্ষ্যেই কাজ করছে রাজ্য সরকার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার কল্যান ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডাঃ সুজিত চাকমা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ডাঃ স্যামুয়েল হ্যানিমেনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। উল্লেখ্য, ১৭৫৫ সালে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির জনক ডাঃ স্যামুয়েল হ্যানিমেন জন্মগ্রহন করেন। এই দিনটিকে স্মরনীয় করতেই এই দিনটি বিশ্ব হোমিওপ্যাথিক দিবস হিসাবে পালন করা হয়।