আম্বেদকরের ৭ ফুট উচ্চ পূর্ণাবয়ব ব্রোঞ্জ মূর্তির আবরণ উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী

ongcআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল ৷৷ গোটা দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় ভারতের সংবিধানের রূপকার বাবাসাহেব ডঃ বি আর আম্বেদকরের ১২৮তম জন্মজয়ন্তি পালিত হয়। শনিবার ওএনজিসি’র অল ইন্ডিয়া এস সি/এস টি এমপ্লয়িজ ওয়েলফেয়ার এসোসিয়েশন, আগরতলা শাখার উদ্যোগে আয়োজিত হয় বাবাসাহেব ডঃ বি আর আম্বেদকরের মর্মর মুর্তির আবরন উন্মোচন অনুষ্ঠান। অনুষ্টানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ডঃ বি আর আম্বেদকরের নবনির্মিত ৭ ফুট উচ্চ পূর্ণাবয়ব ব্রোঞ্জ মূর্তির আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ সরকার, বিধায়ক রামপদ জমাতিয়া, অল ইন্ডিয়া এস সি/এস টি এমপ্লয়িজ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি পি আর মিলি, ওএনজিসি’র ত্রিপুরা এসেটের এসেট ম্যানেজার গৌতম কুমার সিংহ রায় প্রমুখ। অনুষ্ঠানে ওএনজিসি র একটি স্মরনিকার আত্মপ্রকাশ ঘটে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও অন্যান্য অতিথিদের হাত ধরে। মুখ্যমন্ত্রী বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বাবাসাহেব ডঃ বি আর আম্বেদকর দেশকে এগিয়ে নিয়ে যাবার স্বপ্ন দেখেছিলেন এই স্বপ্ন পুরন করার লক্ষ্যে এগিয়ে যেতে হবে সবাইকে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*