সাংবাদিকের পিতৃ বিয়োগ, মর্মাহত ফটো জার্নালিস্ট এসো

mediaআপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল ৷৷ ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার চিত্র সাংবাদিক মনীষ আচার্য্যের পিতা রতন কুমার আচার্য্য শুক্রবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ দিন ধরে তিনি কর্কট রোগে আক্রান্ত জিবি ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে প্রয়াত রতন কুমার আচার্য্যের বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, কন্যা এবং পুত্রবধু রেখে গেছেন। উনার অকাল প্রয়াণে উনার পরিবারের এই দুর্যোগ সময়ে ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সকল সদস্যগণ গভীর ভাবে মর্মাহত এবং সমবেদনা জানাচ্ছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*