আসিফার মৃত্যু – উত্তরনের ভাষাহীন প্রতিবাদ

ashifaআপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল ৷৷ আট বছরের শিশু আসিফাকে ধর্মীয় বিবাদের জেরে একটি মন্দিরে দিনের পর দিন ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করে ধর্মীয় মৌলোবাদীরা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সারা দেশের শিল্প-সংস্কৃতি মনষ্ক ও গণতন্ত্র প্রিয় সমস্ত মানুষ প্রতিবাদে ফেটে পড়েছেন সোশ্যাল মিডিয়াতে। প্রতিবাদমুখর হয়ে উঠেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংস্থা। আসিফার মৃত্যুর প্রতিবাদে পথে নামল ‘উত্তরণ’ একটি সামাজিক সংস্থা। বৃহস্পতিবার রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে প্রায় ৫০ জনের যুবক যুবতী শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীস্থিত সিটি স্যান্টারের সামনে এসে মিলিত হয়। দেশে ও রাজ্যের শিশুসহ নারীদের উপর বর্ররতার বিরুদ্ধে উত্তরনের এই ভাষাহীন প্রতিবাদ থেকে ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*