আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল ৷৷ ত্রিপুরা হলো সাহিত্য ও সংস্কৃতির পূণ্য ভূমি। এর ইতিহাস রয়েছে। এখানে বই মেলার একটা তাৎপর্য রয়েছে। মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার বিকেলে দ্বিতীয় বইমেলার উদ্বোধন করে এই অভিমত ব্যক্ত করেছেন রাজ্যের উপ-মূখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। পাঁচদিনব্যাপী মেধা ও মননের এই মেলা চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। মোহনপুর বইমেলায় ৪৫টি বই স্টলের মধ্যে ৪৩টি এই রাজ্যের প্রকাশক ও পুস্তক বিক্রেতাদের, ২টি পশ্চিমবঙ্গের এবং ১টি এন বি টি-র। এবারের বই মেলার থীম করা হয়েছে ‘রবীন্দ্রনাথ ও ত্রিপুরা, সবুজায়ন’। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ অরুণোদয় সাহা, বিধায়ক বৃষকেতু দেববর্মা, বিধায়ক কৃষ্ণধন দাস প্রমুখ।মোহনপুরে বইমেলার উদ্বোধন করলেন উপ-মূখ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল ৷৷ ত্রিপুরা হলো সাহিত্য ও সংস্কৃতির পূণ্য ভূমি। এর ইতিহাস রয়েছে। এখানে বই মেলার একটা তাৎপর্য রয়েছে। মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার বিকেলে দ্বিতীয় বইমেলার উদ্বোধন করে এই অভিমত ব্যক্ত করেছেন রাজ্যের উপ-মূখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। পাঁচদিনব্যাপী মেধা ও মননের এই মেলা চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। মোহনপুর বইমেলায় ৪৫টি বই স্টলের মধ্যে ৪৩টি এই রাজ্যের প্রকাশক ও পুস্তক বিক্রেতাদের, ২টি পশ্চিমবঙ্গের এবং ১টি এন বি টি-র। এবারের বই মেলার থীম করা হয়েছে ‘রবীন্দ্রনাথ ও ত্রিপুরা, সবুজায়ন’। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ অরুণোদয় সাহা, বিধায়ক বৃষকেতু দেববর্মা, বিধায়ক কৃষ্ণধন দাস প্রমুখ।