সুষ্ঠু সমাজ গড়ে তোলার ক্ষেত্রে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে – মূখ্যমন্ত্রী

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল ৷৷ ত্রিপুরাকে সর্বক্ষেত্রে শ্রেষ্ট রাজ্য হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে অংশীদার হবার আহ্বান জানিয়েছেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী সংঘের উদ্যোগে আয়োজিত বাংলা নববর্ষ – ১৪২৫ অনুষ্ঠানের সূচনা করে মূখ্যমন্ত্রী এই আহ্বান জানিয়েছেন। তিনি বলেন সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ব্যবসায়ীদের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক আশিষ কুমার সাহা, মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী সংঘের সম্পাদক সুজিত সাহা সহ সংশ্লিষ্ট ব্যবসায়ীবৃন্দ। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে ব্যবসায়ী সুবল চন্দদ্র বণিক ১ লক্ষ টাকা এবং ব্যবসায়ী অর্জুন চন্দ্র দাস, ৫০ হাজার টাকা মূখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*