আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল ৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে আহ্বান জানিয়েছেন স্বচ্ছ নির্মল গড়ার কাজে আত্মনিয়োগ করতে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গোটা দেশের মানুষ সামিল হয়েছেন নির্মল ভারত গড়ার কাজে। নান্স প্রান্তে পালা করে আয়োজিত হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচী, প্রধানমন্ত্রী নিজেও সম্পৃক্ত হচ্ছেন স্বচ্ছ অভিযানে। দেশকে জঞ্জাল মুক্ত করার ডাকে সাড়া দিয়ে সোমবার রাজ্যের একমাত্র গান্ধীবাদি সংগঠন যুব বিকাশ কেন্দ্র রাজ্যের বিভিন্ন স্থানে সাফাই অভিযানের মাধ্যমে স্বচ্ছ ভারত অভিযানে সামিল হয়েছে। এদিন গান্ধিগ্রাম বাজার এলাকায় যুব বিকাশ কেন্দ্রের উদ্যোগে সমাজবাদি সংঘ, কলাকুঞ্জ কালচারেল একাডেমি, ন্যাশনাল ইয়ুথ প্রোজেক্ট ত্রিপুরা ইউনিট, নিফা ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ, স্বচ্ছ ভারত ট্রাস্ট, আরিয়েন্স স্যোসাল এসোসিয়েশন এবং এলাকার নাগরিকদের যৌথ সহযোগীতায় স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচী পালন করা হয়। এই কর্মসূচীতে হাত লাগায় এলাকার বিধায়ক কৃষ্ণধন দাস। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন যুব বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা দেবাশীষ মজুমদার, নিফা রাজ্য শাকার পেট্রন গৌতম দাস, সংস্থার সচিব প্রতিমা দেববর্মা সহ সংস্থার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীমা শর্মা, সুপ্রিতি সরকার, দেবাশীষ দেববর্মা, প্রসেঞ্জিত দাস, দীপঙ্কর দেবনাথ প্রমুখ।যুব বিকাশ কেন্দ্রের স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল ৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে আহ্বান জানিয়েছেন স্বচ্ছ নির্মল গড়ার কাজে আত্মনিয়োগ করতে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গোটা দেশের মানুষ সামিল হয়েছেন নির্মল ভারত গড়ার কাজে। নান্স প্রান্তে পালা করে আয়োজিত হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচী, প্রধানমন্ত্রী নিজেও সম্পৃক্ত হচ্ছেন স্বচ্ছ অভিযানে। দেশকে জঞ্জাল মুক্ত করার ডাকে সাড়া দিয়ে সোমবার রাজ্যের একমাত্র গান্ধীবাদি সংগঠন যুব বিকাশ কেন্দ্র রাজ্যের বিভিন্ন স্থানে সাফাই অভিযানের মাধ্যমে স্বচ্ছ ভারত অভিযানে সামিল হয়েছে। এদিন গান্ধিগ্রাম বাজার এলাকায় যুব বিকাশ কেন্দ্রের উদ্যোগে সমাজবাদি সংঘ, কলাকুঞ্জ কালচারেল একাডেমি, ন্যাশনাল ইয়ুথ প্রোজেক্ট ত্রিপুরা ইউনিট, নিফা ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ, স্বচ্ছ ভারত ট্রাস্ট, আরিয়েন্স স্যোসাল এসোসিয়েশন এবং এলাকার নাগরিকদের যৌথ সহযোগীতায় স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচী পালন করা হয়। এই কর্মসূচীতে হাত লাগায় এলাকার বিধায়ক কৃষ্ণধন দাস। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন যুব বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা দেবাশীষ মজুমদার, নিফা রাজ্য শাকার পেট্রন গৌতম দাস, সংস্থার সচিব প্রতিমা দেববর্মা সহ সংস্থার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীমা শর্মা, সুপ্রিতি সরকার, দেবাশীষ দেববর্মা, প্রসেঞ্জিত দাস, দীপঙ্কর দেবনাথ প্রমুখ।