আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল ৷৷ আন্তর্জাতিক বাজারে হস্ত শিল্পের যথেষ্ট চাহিদা রয়েছে। এগুলি বাজারজাত করার জন্য সঠিক পরিকল্পনা তৈরী কর্তে হবে। বৃহস্পতিবার আগরতলার প্রজ্ঞা ভবনে হস্ত তাঁত, হস্ত কারু এবং রেশম শিল্প দপ্তর আয়োজিত একদিনের হস্ত শিল্প বিষয়ক ডিজাইনিং কর্মশালায় উদ্বোধন করে একথা বলেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, ইন্ডাস্ট্রি মানেই মেকানিক্যাল পদ্ধতি। কম সময়ে বেশী উৎপাদনের জন্য মেকানিক্যাল ইন্ডাস্ট্রি চাই।অনুষ্ঠাবে স্বাগত ভাষণ রাখেন শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু। অনুষ্ঠানে একটি হস্ত তাঁত ডিজাইনের এলবামের আবরণ উন্মোচন করেন মূখ্যমন্ত্রী। অনুষ্ঠানের শুরুতে মূখ্যমন্ত্রী হস্ত শিল্পীদের তৈরী করা পণ্যের পরিদর্শন ঘুরে দেখেন।
