
গোপাল সিং, খোয়াই, ১৪ মে ৷৷ খোয়াই জেলায় আই পি এফ টি বনাম বিজেপি সংঘর্ষ অব্যহত। এই সংঘর্ষ আগামী দিনে আরও ভয়ানক রূপ নিতে পারে বলে আশঙ্কায় জনগণ। এরমধ্যেই নমঞ্জয় পাড়ায় বিজেপি কর্মীদের উপর আক্রমন করার ঘটনায় ৩ আই পি এফ টি কর্মী গ্রেপ্তারে সোমবার খোয়াই চাম্পাহাওড় থানা ঘেরাও করে ভাঙচুর চালালো আই পি এফ টি কর্মীরা। ঘটনার সূত্রপাত গত শনিবার থেকেই। খোয়াই বাচাইবাড়ী এলাকায় বিজেপি অফিস ভেঙে দেয় আই পি এফ টি কর্মীরা। তা নিয়ে পথচারী সহ দুলপাল্লার গাড়ী আক্রান্ত হয়। রবিবার নমঞ্জয় পাড়ায় বিজেপি জেলা নেতৃত্ব এবং বিজেপি কর্মীদের উপর আক্রমনে ছয়টি গাড়ি ভাঙ্গচুর এবং পাচঁ কর্মীকে আহত করার ঘটনায় পুলিশ রবিবার রাতেই তিন আই পি এফ টি কর্মীকে নমঞ্জয় পাড়া থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে চাম্পাহাওর থানায়। সোমবার সকাল থেকে আই পি এফ টি’র দাবি তিন আটক ব্যাক্তিকে মুক্তি দিতে হবে। এই নিয়ে দিনভড় চাম্পাহাওর থানা ঘেরাও করে রাখে দলিয় কর্মী সমর্থকরা। বেলা তিনটা নাগাদ একদল উত্তেজিত আই পি এফ টি কর্মী চাম্পাহাওর থানায় আক্রমণ করে। ভাঙ্গচুর করা হয় থানার আসবাপত্র, দরজা সহ বিভিন্ন সামগ্রী। চুড়ান্ত উত্তেজনা বিরাজ করছে চাম্পাহাওরে। অতিরিক্ত নিরাপত্তা কর্মী সহ পুলিশের উচ্চপদস্ত আধিকারিকরাও সেখানে অবস্থান করেন। সব মিলিয়ে সামগ্রিকভাবে থমথমে ভাব। এমনিতেই জনগণ দিশেহারা। কাজ-কর্ম নেই। বৃষ্টিপাত চলছেই। শ্রমিক-কৃষক-মেহনতী মানুষ বুঝতেই পারছেননা এ কোন আচ্ছে দিন। আজ খোয়াই পূর্ত্ত দপ্তরেও ঠিকেদারী কাজ নিয়ে উত্তেজনা ছড়ায়। যদিও বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।
