তপশিলী মোর্চার উদ্দ্যোগে কর্মী সন্মেলন অনুষ্ঠিত শান্তিরবাজারে

bjpবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ মে ৷৷ ভারতীয় জনতা পার্টির তপশিলী মোর্চার ৩৬-শান্তির বাজার মন্ডলের উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় এক কর্মী সন্মেলন। বুধবার সকালে শান্তির বাজার কমিউনিটি হলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি’র রাজ্য সহ-সভাপতি সুবল ভৌমিক, বিধায়ক রঞ্জীত দাস, ৩৬-শান্তির বাজার কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, বিজেপি’র দক্ষিন জেলার সভাপতি বিভিষন দাস, শান্তির বাজার মন্ডল সভাপতি প্রদীপ দাস, শান্তির বাজার এস সি মোর্চার মন্ডল সভাপতি বিশু মজুমদার ও অন্যান্য নেতৃত্ব বৃন্দ। অনুষ্ঠানে হল ভর্তি লোক সমাগম দেখে বিধায়ক রঞ্জীত দাস নেতৃত্বদের জানান দেন তারা যেন লোক সমাগম দেখে অহঙ্কার না করেন এখন তাদের আরো দারিত্ব বেড়ে গেছে। তিনি জানান, বিজেপি সকল অংশের মানুষকে সমান চোখে দেখে। সুবল ভৌমিক জানান, বাম আমলে তপশিলী জাতী অংশের মানুষকে কোনো প্রকার সুযোগ সুবিধা দেওয়া হয়নি। এখন রাজ্যে পরিবর্তন এসেছে যার জন্য ত্রিপুরা রাজ্য বিধানসভায় ১০টি তপশিলী জাতি সংরক্ষনের মধ্যে ৮টি আসন বিজেপি দখল করতে সক্ষম হয়েছে। তিনি ত্রিপুরা রাজ্যের লড়াই সম্পর্কে আলোচনা করতে গিয়ে জানান ত্রিপুরা রাজ্যে বিজেপি ও ত্রিপুরা রাজ্য সরকারের লড়াই হয়েছে। অন্যসব রাজ্যে এক রাজনৈতিক দলের সাথে অন্য রাজনৈতিক দলের লড়াই হয় কিন্তু ত্রিপুরার রাজনীতি একটু ভিন্ন ধরনের। সুবল বাবু জানান, ত্রিপুরা রাজ্যে পরিবর্তনের পিছনে তপশিলী জাতি অংশের লোকজনের অবদান অপরিসীম। সব মিলিয়ে আজকের অনুষ্ঠানে উৎসবের মেজাজে তপশীলি অংশের লোকজন অংশগ্রহন করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*